✕

সর্বশেষ :
২০২৬ সালেই ১ কোটি ছাড়াবে চীনের গাড়ি রপ্তানি ইইউতে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে ১২% একাত্তরে দেশবিরোধী ভূমিকার জন্যই আ. লীগের সমর্থন চায় জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট মাদ্রাসায় বলাৎকার বন্ধে কঠোর অবস্থানে সরকার: ধর্মমন্ত্রী সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক বৈদ্যুতিক স্থাপনা ও সরঞ্জামাদি পরীক্ষা-নিরীক্ষার ফি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি আইপিএল: মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচ হলেন পোলার্ড গুলিস্তানে মতিউর পার্কের সামনে থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্র-ইসরায়েল ফের হামলা চালালে উপসাগরের সাবমেরিন ক্যাবল নিশানা করবে ইরান

আপিল বিভাগে বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে রবিবার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-২৪, | ১৪:০১:২৩ |

অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস আগামী রবিবার (২৫ অক্টোবর) আপিল বিভাগের এক নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিমকোর্ট প্রশাসন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশের প্রধান বিচারপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা সুপ্রিম কোর্টের চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস আগামী ২৫ অক্টোবর রোববার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান উপলক্ষে আগামী ২৫ অক্টোবর রবিবার আপিল বিভাগের এক নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..