✕

সর্বশেষ :
‘সালমান খানই ইন্ডাস্ট্রির একমাত্র টাইগার’, এই মন্তব্যেই কি হামলার শিকার টাইগার শ্রফ? চলতি সপ্তাহে ইরানে হামলা হতে পারে, জানিয়েছেন ট্রাম্পের দূত সংগীতশিল্পী আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, ওমর সানি বললেন ‘অশনি সংকেত’ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে বিশ্বে তেলের মজুত আর কত দিন চলবে? ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা: ডিএসসিসি প্রশাসক এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি আপিল বিভাগে বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে রবিবার যে কারণে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, জানাল দূতাবাস শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের সৃষ্ট, নৌযান চলাচলে সতর্কতা

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ঝরল তিন প্রাণ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-২৪, | ০৮:০৩:০৩ |
রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ ও কামরাঙ্গীরচরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল থেকে দুপুরের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, যাত্রাবাড়ী মোড় এলাকায় বাসের চাপায় ইমরান ভূঁইয়া (৪০) ও সায়েদাবাদের জনপথ মোড়ে বাসের ধাক্কায় মো. মতিউর রহমান (৫২) নামে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া কামরাঙ্গীরচর পূর্ব রসুলপুর এলাকায় অটোরিকশার ধাক্কায় নিহত হয়েছে মো. ইয়াছিন (৭) নামে এক শিশু।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর ইসলাম বলেন, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ী মোড়ে ডেমরামুখী সড়কে যাত্রীবাহী একটি বাস ইমরানকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে সেখান থেকে উদ্ধার করে সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাহাঙ্গীর ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢামেকের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বাসচালককে আটক করে বাসটি জব্দ করা হয়েছে। মৃত ইমরান বাসের লাইনম্যান ছিলেন।

ইমরানের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায়। যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।
এদিকে যাত্রাবাড়ী থানার এসআই ইকবাল হোসেন জানান, জনপথ মোড়ে বাসের ধাক্কায় নিহত মতিউর রহমান আদমজী জুট মিলে চাকরি করতেন। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

মতিউরের বাড়ি যশোরের কোতোয়ালির বকচর গ্রামে। তিনি ওয়ারী এলাকায় থাকতেন।
কামরাঙ্গীর চর থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই শরিফ জানান, ইয়াছিনের মৃত্যুর ঘটনা এখনো থানায় আসেনি। তবে, শিশু ইয়াছিনের বাবা ইমদাদুল হক রাসেল গণমাধ্যমকে জানান, ইয়াছিন বাসার পাশে খেলছিল। সে সময় দ্রুতগতির একটি আটোরিকশা ইয়াছিনকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে আহত হয়। পরে বিকেলে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..