✕

সর্বশেষ :
‘সালমান খানই ইন্ডাস্ট্রির একমাত্র টাইগার’, এই মন্তব্যেই কি হামলার শিকার টাইগার শ্রফ? চলতি সপ্তাহে ইরানে হামলা হতে পারে, জানিয়েছেন ট্রাম্পের দূত সংগীতশিল্পী আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, ওমর সানি বললেন ‘অশনি সংকেত’ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে বিশ্বে তেলের মজুত আর কত দিন চলবে? ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা: ডিএসসিসি প্রশাসক এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি আপিল বিভাগে বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে রবিবার যে কারণে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, জানাল দূতাবাস শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের সৃষ্ট, নৌযান চলাচলে সতর্কতা

যেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-২৪, | ০৭:৫৬:৩০ |
ঢাকা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার থাকতে পারে। একই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৬৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে ঢাকায় সূর্যাস্ত হবে। আগামীকাল রবিবার সূর্যোদয় হবে ভোর ৬টায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..