✕

সর্বশেষ :
ফের পায়ে বল, ১৫ নভেম্বর ফুটবলে ফিরছেন রোনালদিনহো ইনিংস ব্যবধানে হারের পর অজি দলে বড় পরিবর্তনের আভাস কামিন্সের ফ্রান্সজুড়ে আবারও বিক্ষোভের প্রস্তুতি বিশ্বজুড়ে কেন রাজপথে জেন-জিরা? ‘সালমান খানই ইন্ডাস্ট্রির একমাত্র টাইগার’, এই মন্তব্যেই কি হামলার শিকার টাইগার শ্রফ? চলতি সপ্তাহে ইরানে হামলা হতে পারে, জানিয়েছেন ট্রাম্পের দূত সংগীতশিল্পী আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, ওমর সানি বললেন ‘অশনি সংকেত’ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে বিশ্বে তেলের মজুত আর কত দিন চলবে? ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা: ডিএসসিসি প্রশাসক এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি

২০২৮ সালের শুরুতেই হবে অলিম্পিক ক্রিকেটের বাছাই পর্ব

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-২৪, | ০৭:৫৪:৪৭ |
১২৪ বছর পর অলিম্পিকের মঞ্চে ফিরছে ক্রিকেট। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট ইভেন্টে অংশ নেওয়ার লক্ষ্যে দলগুলোর বাছাই পর্ব অনুষ্ঠিত হবে ২০২৮ সালের শুরুতেই।

আগে ২০২৭ সালে এই প্রতিযোগিতা আয়োজনের কথা থাকলেও সূচিতে পরিবর্তন এনে তা অলিম্পিক শুরুর মাত্র ছয় মাসেরও কম সময় আগে নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সদস্য দেশগুলোর কাছে বৈশ্বিক ক্রিকেট প্রতিযোগিতার যে হালনাগাদ সূচি পাঠিয়েছে, তাতেই নিশ্চিত হওয়া গেছে এই তথ্য। এই সূচিতে অলিম্পিক বাছাই পর্বের পাশাপাশি ২০২৮ সালের পুরুষ ও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৯ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালের সময়ও উল্লেখ করা হয়েছে। ২০২৯ ডব্লিউটিসি ফাইনাল ৮ থেকে ১২ জুন ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে।

লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে পুরুষ ও নারী—উভয় বিভাগেই ৬টি করে দল অংশ নেবে। অলিম্পিক বাছাইপর্বের ভেন্যু এখনো চূড়ান্ত না হলেও জানা গেছে, প্রতিটি বিভাগে ৮টি করে দল খেলবে। সরাসরি জায়গা করে নেওয়া দল ছাড়া র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা সেরা সাতটি দল এবং ক্যারিবীয় আঞ্চলিক বাছাইয়ের চ্যাম্পিয়ন দলকে নিয়ে গঠিত হবে বাছাইপর্ব।

১৯০৪ সালের প্যারিস অলিম্পিকের পর এই প্রথম অলিম্পিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেট।

আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র পুরুষ ও নারী দুই বিভাগেই সরাসরি খেলার সুযোগ পেতে পারে, তবে তার জন্য আইসিসির শর্ত পূরণ করতে হবে। নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রকে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষ ১৫ এর ভেতরে থাকতে হবে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..