✕

সর্বশেষ :
ফের পায়ে বল, ১৫ নভেম্বর ফুটবলে ফিরছেন রোনালদিনহো ইনিংস ব্যবধানে হারের পর অজি দলে বড় পরিবর্তনের আভাস কামিন্সের ফ্রান্সজুড়ে আবারও বিক্ষোভের প্রস্তুতি বিশ্বজুড়ে কেন রাজপথে জেন-জিরা? ‘সালমান খানই ইন্ডাস্ট্রির একমাত্র টাইগার’, এই মন্তব্যেই কি হামলার শিকার টাইগার শ্রফ? চলতি সপ্তাহে ইরানে হামলা হতে পারে, জানিয়েছেন ট্রাম্পের দূত সংগীতশিল্পী আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, ওমর সানি বললেন ‘অশনি সংকেত’ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে বিশ্বে তেলের মজুত আর কত দিন চলবে? ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা: ডিএসসিসি প্রশাসক এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি

রবিবার এক ঘণ্টা পেছানো হবে ইউরোপের ঘড়ির কাঁটা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-২৪, | ০১:১৯:১০ |

অক্টোবরের শেষ রবিবার মানেই ইউরোপজুড়ে সময় বদলের উৎসব। এ বছর ২৫ অক্টোবর ২০২৬-এ ইউরোপের দেশগুলোতে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হবে। এর মাধ্যমে শেষ হবে ‘ডে-লাইট সেভিং টাইম’ বা গ্রীষ্মকালীন সময় এবং শুরু হবে শীতকালীন বা স্ট্যান্ডার্ড টাইম।

ইউরোনিউজের প্রতিবেদন অনুযায়ী, পর্তুগাল, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি ও স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশে এ পরিবর্তন কার্যকর হবে। প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রতি বছর মার্চের শেষ রবিবার গ্রীষ্মকালীন সময় শুরু হয়। আর অক্টোবরের শেষ রবিবার ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে আবারও স্ট্যান্ডার্ড টাইমে ফিরে যায় দেশগুলো।

পর্তুগালের মূল ভূখণ্ডের রাজধানী লিসবন, পোর্তোসহ অন্যান্য শহরে স্থানীয় সময় রবিবার রাত ২টায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে রাত ১টায় নেওয়া হবে।

একই সময়ে মাদেইরা দ্বীপপুঞ্জেও ঘড়ির কাঁটা পিছিয়ে দেওয়া হবে। তবে আজোরেস দ্বীপপুঞ্জে স্থানীয় সময় রাত ১টায় ঘড়ির কাঁটা পিছিয়ে রাত ১২টা করা হবে।

ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য দেশেই গ্রীষ্মকালীন সময় শেষ হবে ২৫ অক্টোবর। এর মধ্যে রয়েছে পর্তুগাল, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, বেলজিয়াম, পোল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড ও গ্রিসসহ অন্যান্য সদস্য দেশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..