✕

সর্বশেষ :
ফের পায়ে বল, ১৫ নভেম্বর ফুটবলে ফিরছেন রোনালদিনহো ইনিংস ব্যবধানে হারের পর অজি দলে বড় পরিবর্তনের আভাস কামিন্সের ফ্রান্সজুড়ে আবারও বিক্ষোভের প্রস্তুতি বিশ্বজুড়ে কেন রাজপথে জেন-জিরা? ‘সালমান খানই ইন্ডাস্ট্রির একমাত্র টাইগার’, এই মন্তব্যেই কি হামলার শিকার টাইগার শ্রফ? চলতি সপ্তাহে ইরানে হামলা হতে পারে, জানিয়েছেন ট্রাম্পের দূত সংগীতশিল্পী আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, ওমর সানি বললেন ‘অশনি সংকেত’ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে বিশ্বে তেলের মজুত আর কত দিন চলবে? ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা: ডিএসসিসি প্রশাসক এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি

কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে আর্জেন্টাইন গোলরক্ষক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-২৪, | ০১:১৪:৫৩ |

চোয়ালের হাড় ভেঙে যাওয়ায় অস্ত্রোপচারের পর বেশ কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন চেলসির আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজ। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচের আগে দলের কোচ জাবি আলোনসো এ তথ্য জানিয়েছেন।

গত শনিবার এভারটনের বিপক্ষে চেলসির ২-০ ব্যবধানের জয়ের ম্যাচে ডিফেন্ডার জ্যারড ব্র্যানথওয়েটের সঙ্গে সংঘর্ষের পর মার্টিনেজ আঘাত পান। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার (২৩ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে আলোনসো বলেন, তার অবস্থা এখন কিছুটা ভালো; অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আমাদের আরও অপেক্ষা করতে হবে। তিনি কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন। আশা করছি, খুব বেশি সময় লাগবে না।

মার্টিনেজের অনুপস্থিতিতে টটেনহ্যামের বিপক্ষে ম্যাচে মাইক পেন্ডার্সের শুরুর একাদশে থাকার সম্ভাবনা রয়েছে। আলোনসো বলেন, সে প্রস্তুত। সে ভালো অনুশীলন করছে এবং কয়েকটি কাপ ম্যাচে খেলে নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছে। এভারটনের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে নেমে অল্প সময়ের মধ্যেই সে তার ব্যক্তিত্ব ও গুণাবলি ফুটিয়ে তুলেছে।

চেলসি কোচ মালো গুস্তো এবং পেপ চাভারিয়ার শারীরিক অবস্থা নিয়েও নতুন করে তথ্য দিয়েছেন। অসুস্থতা ও চোটের কারণে তারা গত সপ্তাহের জয়ী ম্যাচে খেলতে পারেননি। স্প্যানিশ এই কোচ বলেন, মালো (গুস্তো) এখন ঠিক আছে। পেপ (চাভারিয়া) অনুশীলনে ফিরলেও এই ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..