✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-২৪, | ০১:১২:২৭ |রাজধানীর মিরপুরের দুয়ারীপাড়ায় চাবি লাগানো অটোরিকশা চালু করতে গিয়ে দুর্ঘটনায় জান্নাত নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার পর দুয়ারীপাড়ার ৭ নম্বর সড়কের ‘ক’ ব্লকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশার চালক গাড়িটি চাবিসহ বাসার সামনে রেখে ভেতরে যান। একই বাসায় থাকত শিশু জান্নাত। ঘটনার সময় সে অটোরিকশার সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় অন্য একটি মেয়ে অটোরিকশাটি চালু করে গতি বাড়ানোর চেষ্টা করলে দুর্ঘটনাটি ঘটে।
পরে শিশুটিকে দ্রুত ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি সিদ্দিক বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি। তাঁর ভাষ্য অনুযায়ী, দুই পক্ষের মধ্যে সমঝোতার জন্য আলোচনা চলছে।