✕

সর্বশেষ :
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৭ লিটন-তাসকিনকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দল ঘোষণা বাংলাদেশের হুতির লাগাতার হামলায় বিপর্যস্ত সৌদি, বাড়ছে মৃত্যুর মিছিল তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১৮, আহত ৪৬ কুয়াশা পড়তে শুরু করেছে দেশের বিভিন্ন অঞ্চলে ‘দলের সবারই বিশ্বাস ছিল ৪৩০ রান তাড়া করতে পারবো’ ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের নাম 'ট্রাম্প মহাসাগর' দিতে গুগলকে ফোন তিব্বতে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, তাইওয়ানেও ধেয়ে আসছে সুপার টাইফুন ইরান কি সৌদি-হুতি সংঘাত মেটাতে পারবে?

সাজেকে আটকেপড়া পর্যটকরা নিরাপদে খাগড়াছড়ি পৌঁছেছেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-২২, | ১৫:০৩:৫৫ |

সেনাবাহিনীর সহায়তায় সাজেকে আটকেপড়া পর্যটকদের গাড়িবহর খাগড়াছড়ি শহরে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে পর্যটকবাহী গাড়ির বহরটি খাগড়াছড়ি শহরে পৌঁছায়।

রাঙামাটি জেলা পুলিশ সুপার (এসপি) মো. আব্দুর রকিব বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে সকাল পৌনে ৯টার দিকে তারা সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হন। পথে বিভিন্ন স্থানে অবরোধের মুখে পড়লেও সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে গন্তব্যে পৌঁছান তারা।

পর্যটকরা জানান, সাজেকে চলমান আন্দোলন ও সড়ক অবরোধের কারণে তারা আতঙ্কের মধ্যে ছিলেন। ফেরার পথে কয়েকটি স্থানে অবরোধকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। তবে এ ঘটনায় পর্যটকদের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার রাতে সাজেকে ২ হাজার ৬০০ জনের বেশি পর্যটক অবস্থান করছিলেন। বৃহস্পতিবার সকালে তাদের মধ্যে আটকেপড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনতে সেনাবাহিনী সহযোগিতা করে।

এর আগে বুধবার সাজেক পর্যটন সড়কে তৃতীয় দফায় অবরোধের ঘোষণা দেয় সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন নামের দুটি সংগঠন। বিজ্ঞপ্তিতে সংগঠন দুটি জানায়, বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধ চলবে। তাই গতকালকের মধ্যে সাজেক থেকে সব পর্যটককে চলে আসার অনুরোধ করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..