✕

সর্বশেষ :
সিলেটের যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর পর্যটকদের বিকেল ৪টার মধ্যে সাজেক ভ্যালি ছাড়ার নির্দেশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি যুক্তরাষ্ট্র থেকে এলো ১ লাখ ৭৫ হাজার টন গম ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি কমলো স্বর্ণের দাম স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন

যাত্রাবাড়ীতে মুরগিবাহী ভ্যানে ট্রাকের ধাক্কায় একজন নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-২২, | ১২:১৮:২৬ |

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত মুরগিবাহী রিকশাভ্যানের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন।

নিহত শামীমের (৩৫) বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পূর্ব টিয়াখালী গ্রামে। তিনি ওই গ্রামের শাহজাহানের ছেলে। আহত ভ্যানচালকের নাম রাসেল (২০)।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার ভোরে কাপ্তান বাজার থেকে মুরগি কিনে মুরগি ব্যবসায়ীর সহকারী শামীম ব্যাটারিচালিত রিকশাভ্যানে করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাচ্ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শামীমের মৃত্যু হয়। 

এসআই মিজানুর রহমান আরও জানান, ভ্যানচালক রাসেল গুরুতর আহত হন। আহত রাসেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শামীমের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন। দুর্ঘটনার খবর পেয়ে মুরগি ব্যবসায়ী ঘটনাস্থলে গিয়ে ভ্যানে থাকা মুরগিগুলো নিয়ে যান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..