✕

সর্বশেষ :
বিক্ষোভে উত্তাল গ্রিস চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী পারিবারিক ব্যবসা গবেষণায় বিশ্বে ৭৪তম ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা-গাজীপুর সড়ক ৬ লেনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার টানা পাঁচ দিনের ছুটিতে বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভিড় পাঁচ বছরের কাজ মূল্যায়ন করেই বিএনপিকে ভোট দেবে জনগণ : চিফ হুইপ পূজামণ্ডপগুলোতে দেবী বিসর্জনের প্রস্তুতি : ভক্তদের মাঝে বিষাদের ছায়া ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে : প্রধানমন্ত্রী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ডিজেলের প্রথম চালান পাঠাচ্ছে রাশিয়া ঢাকা-দাম্মাম-জেদ্দা-রিয়াদ রুটে ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-২১, | ১৫:১৩:৫০ |

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে বিপ্লব রায় (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার চওড়া ইউনিয়নের গাঠাংটারী এলাকায় রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করেছে সৈয়দপুর রেলওয়ে থানা-পুলিশ।

মৃত বিপ্লব রায় সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের দাড়িহারা গ্রামের বিকাশ চন্দ্র রায়ের ছেলে। তাঁর বাবা জানিয়েছেন, বিপ্লব দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। মঙ্গলবার পূজা দেখতে বাড়ি থেকে বের হন বিপ্লব।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতের কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে বিপ্লবের মৃত্যু হয়ে থাকতে পারে। বুধবার সকালে রেললাইনের পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে লোকজন জড়ো হন। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে সৈয়দপুর রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে তার পরিচয় শনাক্ত করা হয়।

বিপ্লবের বাবা বিকাশ চন্দ্র রায় বলেন, আমার ছেলে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। চিকিৎসা করে একটু ভালো হয়েছে। গতকাল সে পূজা দেখতে বের হয়েছিল। তবে কী কারণে এত দূরে এসে রেললাইনে কাটা পড়ল, তা বুঝতে পারছি না।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে তার পরিচয় শনাক্ত করা হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..