✕

সর্বশেষ :
বিক্ষোভে উত্তাল গ্রিস চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী পারিবারিক ব্যবসা গবেষণায় বিশ্বে ৭৪তম ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা-গাজীপুর সড়ক ৬ লেনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার টানা পাঁচ দিনের ছুটিতে বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভিড় পাঁচ বছরের কাজ মূল্যায়ন করেই বিএনপিকে ভোট দেবে জনগণ : চিফ হুইপ পূজামণ্ডপগুলোতে দেবী বিসর্জনের প্রস্তুতি : ভক্তদের মাঝে বিষাদের ছায়া ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে : প্রধানমন্ত্রী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ডিজেলের প্রথম চালান পাঠাচ্ছে রাশিয়া ঢাকা-দাম্মাম-জেদ্দা-রিয়াদ রুটে ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা

ভারতকে ২৭-০ গোলে বিধ্বস্ত করল বেনিন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-২১, | ১৫:১৩:১৩ |
এক ম্যাচেই ২৭ গোল হজম করে বড় ব্যবধানে হারের তিক্ত অভিজ্ঞতা হলো ভারতের। চীনে চলমান অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপ ফুটবলে মঙ্গলবার সুজৌতে অনুষ্ঠিত ম্যাচে ভারতকে ২৭-০ গোলে হারিয়েছে আফ্রিকার দেশ বেনিন।

৮০ মিনিটের এই ম্যাচে বেনিনের আক্রমণ সামলাতে পুরোপুরি ব্যর্থ হয় ভারতীয় যুবারা। বেনিনের হয়ে জন ইথান হুন্তিনমে, ফ্রাঁসোয়া আদিসা ও ওসভালদো সেমেভো লোকো প্রত্যেকে চারটি করে গোল করেন। ইজুদিন বুকারি করেন হ্যাটট্রিক। এ ছাড়া ভারতের খেলোয়াড়দের দুটি আত্মঘাতী গোলেও ব্যবধান বাড়ে।

চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বেনিন। নিজেদের প্রথম ম্যাচে কাতারকে ৭-০ গোলে হারিয়েছিল দলটি। এবার ভারতের বিপক্ষে ২৭ গোল করে দুই ম্যাচে তাদের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩৪-এ। বিপরীতে, এই দুই ম্যাচে কোনো গোল হজম করেনি বেনিন। টানা দুই জয়ে ‘বি’ গ্রুপ থেকে শেষ ষোলোতে জায়গাও নিশ্চিত করেছে দলটি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ চীনের দ্বিতীয় দলের মুখোমুখি হবে বেনিন। দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে। ফলে এই ম্যাচের ফলেই নির্ধারিত হবে ‘বি’ গ্রুপের শীর্ষস্থান কোন দলের দখলে যাচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..