✕

সর্বশেষ :
স্পেসএক্স-টেসলা একীভূতকরণে বিশেষ কমিটি গঠন গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা, দুই শিশুসহ নিহত ৭ প্রযুক্তির সহায়তায় পরিবেশবিরোধী অপরাধ, ঝুঁকিতে আদিবাসী জনগোষ্ঠী সুদানের ড্রোন হামলায় নিহত বেড়ে ১৫৩, ঘরছাড়া ৮ হাজার মানুষ ব্যালন ডি’অর ঘিরে বায়ার্নের রহস্যময় পোস্ট, আলোচনায় কেইন চলচ্চিত্র বিভাগের প্রধানকেই ছাটাই করল নেটফ্লিক্স যুব উন্নয়নের প্রশ্নফাঁস, বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার ‘এআই মন্ত্রী’ নিয়োগ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার রাজনীতি : আলবেনিয়া কি ইইউ’র পরীক্ষাগার? পাঁচটি ড্রোন ভূপাতিত করার দাবি সৌদি নেতৃত্বাধীন জোটের শত্রুর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিয়েছে ইরান: রিপোর্ট

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৮

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-২১, | ১৫:১০:৪২ |

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৫১৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে। 

বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারদের মধ্যে মিরপুর বিভাগ ১৪৮ জন, তেজগাঁও বিভাগ ৯৩ জন, লালবাগ বিভাগ ৬১ জন, ওয়ারী বিভাগ ৫৪ জন, রমনা বিভাগ ৪৮ জন, গুলশান বিভাগ ৩৭ জন, মতিঝিল বিভাগ ৩৫ জন, উত্তরা বিভাগ ৩২ জন, গোয়েন্দা বিভাগ ৯ জন এবং সিটিটিসি বিভাগ ১ জনকে গ্রেফতার করে।

অভিযানকালে গ্রেফতারদের কাছ থেকে ১১ হাজার ৭০১ পিস ইয়াবা, ২ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, ২ গ্রাম হেরোইন, মাদক বিক্রির নগদ ৪ হাজার ৬৩৬ টাকা, ১টি মোটরসাইকেল, ৫টি মোবাইল ফোন ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..