✕


আরাফাতের অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডকে গুড়িয়ে দিল পাকিস্তান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-২১, | ১১:১৯:৩৭ |

ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে জয়ের ধারা অব্যাহত রেখেছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে নিজেদের প্রথম ম্যাচে আরাফাত মিনহাজের দুর্দান্ত অলরাউন্ডার পারফরম্যান্সে ৮৭ রানে হেরেছে ইংল্যান্ড। ২১ বছর বয়সী এই ক্রিকেটার ব্যাট হাতে ৫৯ রান করার পাশাপাশি বল হাতে ৪০ রানে ৬ উইকেট নিয়ে হ্যারি ব্রুকদের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে পাকিস্তান। বাবর আজম বেশ কিছু বাউন্ডারি হাঁকিয়ে দারুণ শুরু করলেও, সায়ম আইয়ুব মাত্র ৮ রান করে সনি বেকারের বলে ক্যাচ দিয়ে ফিরে যান। শেষ পর্যন্ত ৯ উইকেটে ৩০২ রান সংগ্রহ করে তারা। হাসান নেওয়াজ ৭৪ বলে সর্বোচ্চ ৭৯ রান করেন এবং মিনহাজ ৫৮ বলে ৫৯ রান করেন, যার মধ্যে ছিল নয়টি বাউন্ডারি। ১৩৩ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পর তাদের এই জুটি পাকিস্তানকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে।

ইনিংসের শেষ দিকে ফাহিম আশরাফ ২৬ বলে ৩৯ রান যোগ করলে স্বাগতিকদের রানের গতি বেড়ে যায়। ইংল্যান্ডের বোলারদের মধ্যে সনি বেকার ৬৫ রান দিয়ে ৩টি উইকেট নেন। ৩০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্রুত শুরু করে ইংল্যান্ড। উদ্বোধনী জুটিতে ৯১ রান যোগ করেন বেন ডাকেট ও জো রুট। তবে ৪৫ রান করে ডাকেটের বিদায়ের পর ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে যায় ইংলিশরা।

এরপর ৫৭ রান করা টম ব্যান্টন আরাফাতের বলে মিডউইকেটে ক্যাচ দেন। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুককে মাত্র ৫ রানে বোল্ড করে নিজের দাপট আরও বাড়ান আফারাত। জো রুটকে ৩৩ রানে বোল্ড করেন নাসিম শাহ। জর্ডান কক্সকে এলবিডব্লিউ এবং জেমি ওভারটনকে ক্যাচ আউট করে নিজের ষষ্ঠ উইকেট তুলে নেন আফারাত। তার ঘূর্ণিতে একের পর এক উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড।

শেষদিকে গাস অ্যাটকিনসনের রানআউটের মধ্য দিয়ে ১৫ রানে অলআউট মেষ হয় ইংল্যান্ডের ইনিংস। হ্যারি ব্রুকদের শেষ পাঁচটি উইকেট থেকে মাত্র ৩৮ রান যোগ করে। অসাধারণ পারফরম্যান্সের জন্য ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন আরাফাত মিনহাজ। এই জয়ের ফলে ত্রিদেশীয় সিরিজে নিজেদের দুটি ম্যাচেই জয় পেল স্বাগতিকরা। এর আগে তারা উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৭ রানে হারিয়েছিল।

অন্যদিকে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা উভয় দলই একটি করে পরাজয়ের স্বাদ পেয়েছে। আগামী ২৫ অক্টোবর লাহোরে পাকিস্তান আবারও ইংল্যান্ডের মুখোমুখি হবে। এর আগে ২২ অক্টোবর রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডের প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..