✕

সর্বশেষ :
দুর্গাপূজায় সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে : স্বাস্থ্যমন্ত্রী বন্ধ হবে অবৈধ মোবাইল ফোন, তারিখ নিয়ে যে সিদ্ধান্ত স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে দলছুট করা হবে : আইনমন্ত্রী বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম আরো বাড়ার আশঙ্কা মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নিখোঁজের ২৪ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর আর কোথাও নেই: বাণিজ্যমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিশিষ্ট ইসলামি ব্যক্তিবর্গের সাক্ষাৎ নীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে নীতিমালা প্রণয়নে জোর দিচ্ছে সরকার

নিখোঁজের ২৪ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-২০, | ১৪:১৩:৫১ |
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে উপজেলার আন্দি জঙ্গলের ভেতর থেকে এসব দেহাবশেষ উদ্ধার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) টাঙ্গাইল।

সখীপুর থানার ওসি মুরাদ হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন। নিহত পৌর এলাকার কাহার্তা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। ঘটনাস্থলে পড়ে থাকা ছেলের জুতা দেখে কান্নায় ভেঙে পড়েন বাবা সিরাজুল ইসলাম। এ সময় তিনি ছেলেকে হত্যার অভিযোগ তুলে জড়িতদের ফাঁসি দাবি করেন।

নিহতের বাবা সিরাজুল ইসলাম বলেন, ‘ওরা আমার বাবাকে মেরে ফেলেছে। আমি ওদের ফাঁসি চাই।’

নিহতের পরিবার সূত্রে জানা যায়, চলতি বছরের ২৬ সেপ্টেম্বর সকালে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ১৪ বছর বয়সের কিশোর সবুজ। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে গত ২৭ সেপ্টেম্বর গোপালপুর উপজেলার কালীবাড়ী বাজার এলাকা থেকে সবুজের অটোভ্যানটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় হাবিবুর রহমান (৩৫) ও শাহীন (৩৪) নামের দুজনকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এর আগে এ ঘটনায় আরো দুজনকে আটক করা হয়েছিল তাদের তথ্যের ভিত্তিতেই এই দুজনকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..