✕

সর্বশেষ :
চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর বসুন্ধরায় পুলিশের অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান, মাদকসহ আটক ৮৪ দুর্গাপূজায় সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে : স্বাস্থ্যমন্ত্রী বন্ধ হবে অবৈধ মোবাইল ফোন, তারিখ নিয়ে যে সিদ্ধান্ত স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে দলছুট করা হবে : আইনমন্ত্রী বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম আরো বাড়ার আশঙ্কা মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নিখোঁজের ২৪ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর আর কোথাও নেই: বাণিজ্যমন্ত্রী

মক্কা-মদিনা ছাড়া সৌদির পুরো আকাশসীমাকে অনিরাপদ ঘোষণা হুতিদের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-২০, | ১৩:৫০:৫৯ |

সৌদি আরবের মক্কা ও মদিনা ছাড়া বাকি আকাশসীমাকে অনিরাপদ ঘোষণা করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। একইসঙ্গে দেশটির তেল স্থাপনাগুলো থেকে কর্মী ও সাধারণ নাগরিকদের দূরে থাকার সতর্কবার্তা দিয়েছে গোষ্ঠীটি।

হুতিদের নিয়ন্ত্রণাধীন সংবাদ সংস্থা সাবার এক প্রতিবেদনে সামরিক সূত্রের বরাতে বলা হয়েছে, ‘মক্কা ও মদিনা ছাড়া সৌদি আকাশসীমা অনিরাপদ।’ সতর্কবার্তা উপেক্ষা করলে সংশ্লিষ্টদের কোনো অজুহাত গ্রহণ করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে সূত্রটি।

সামরিক সূত্রটি সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর শেয়ারহোল্ডারদেরও শেয়ার বিক্রি করে দেওয়ার আহ্বান জানিয়েছে। সূত্রটি বলছে, ‘ক্ষতি এড়াতে, আমরা আরামকোর শেয়ারহোল্ডারদের পরামর্শ দিচ্ছি যেন খুব দেরি হওয়ার আগেই তারা তাদের শেয়ার তুলে নেন।’ তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি গোষ্ঠীটি।

এর আগে সৌদি আরবের নাজরান শহরের একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো ধরনের প্রক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনায় ছয়জন আহত হওয়ার কথা জানায় দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। সৌদি নেতৃত্বাধীন জোটও জানিয়েছে, তারা হুথিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে। ক্ষেপণাস্ত্র দুটি সৌদি আরবের খামিস মুশাইত শহর লক্ষ্য করে ছোড়া হয়েছিল।

অক্টোবরের শুরু থেকে সৌদি নেতৃত্বাধীন জোট এবং হুথিদের মধ্যে ক্রমবর্ধমান নিরাপত্তা উত্তেজনা ও সংঘর্ষের মধ্যেই এই ঘটনাগুলো ঘটছে। হুতিদের সক্ষমতা লক্ষ্য করে বড় পরিসরে অভিযান চালানোর ঘোষণা দিয়েছে জোটটি। অন্যদিকে সৌদি আরবের বিমানবন্দর ও বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথিরা।

সূত্র: মিডলইস্ট মনিটর

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..