✕

সর্বশেষ :
চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর বসুন্ধরায় পুলিশের অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান, মাদকসহ আটক ৮৪ দুর্গাপূজায় সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে : স্বাস্থ্যমন্ত্রী বন্ধ হবে অবৈধ মোবাইল ফোন, তারিখ নিয়ে যে সিদ্ধান্ত স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে দলছুট করা হবে : আইনমন্ত্রী বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম আরো বাড়ার আশঙ্কা মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নিখোঁজের ২৪ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর আর কোথাও নেই: বাণিজ্যমন্ত্রী

কলম্বিয়ায় স্বর্ণখনি ধসে নিহত ১৪

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-২০, | ১৩:৫০:১৭ |

দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ায় একটি অবৈধ স্বর্ণখনি ধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। দুর্ঘটনার পর নিখোঁজ রয়েছেন ১২ থেকে ১৫ জন খনিশ্রমিক। 

সোমবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এপি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির নারিনো বিভাগের সান্তা বারবারা দে ইসকুয়ান্দে পৌরসভার প্রত্যন্ত চামবেরো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নারিনোর গভর্নর লুইস আলফোনসো এসকোবার জানিয়েছেন, দুর্ঘটনার পর উদ্ধার অভিযান শেষ হয়েছে। তবে দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মকর্তা হোর্হে তোভার কাস্তিলো জানিয়েছেন, আরও ১২ থেকে ১৫ জন খনিশ্রমিক নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। দুর্ঘটনা মোকাবিলায় পৌর কর্তৃপক্ষ কাজ করছে। তবে দুর্গম অবস্থানের কারণে যোগাযোগ ও উদ্ধার কার্যক্রম পরিচালনায় সমস্যার মুখে পড়তে হচ্ছে।

ঘন বনাঞ্চলে ঘেরা সান্তা বারবারা দে ইসকুয়ান্দে এলাকায় নৌকা কিংবা ছোট উড়োজাহাজ ছাড়া যাতায়াত করা কঠিন।

গভর্নর এসকোবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে খনিটিকে অনানুষ্ঠানিক খনি হিসেবে উল্লেখ করেছেন। কলম্বিয়ার প্রত্যন্ত অঞ্চলগুলোতে অনিয়ন্ত্রিত খনন কার্যক্রম প্রচলিত। এসব খনিতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

এর আগে গত আগস্টে নারিনো বিভাগের পলিকারপা পৌরসভায় একই ধরনের খনি দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছিলেন।

দুর্ঘটনায় নিহত ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারের পাশে থাকার এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার কথা জানিয়েছেন গভর্নর এসকোবার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..