✕

সর্বশেষ :
চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর বসুন্ধরায় পুলিশের অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান, মাদকসহ আটক ৮৪ দুর্গাপূজায় সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে : স্বাস্থ্যমন্ত্রী বন্ধ হবে অবৈধ মোবাইল ফোন, তারিখ নিয়ে যে সিদ্ধান্ত স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে দলছুট করা হবে : আইনমন্ত্রী বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম আরো বাড়ার আশঙ্কা মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নিখোঁজের ২৪ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর আর কোথাও নেই: বাণিজ্যমন্ত্রী

সেনেগাল- মরক্কোর আফকন শিরোপা বিতর্কের রায় নভেম্বরের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-২০, | ১৩:৪০:১২ |

আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) শিরোপা নিয়ে সেনেগালের আপিলের রায় নভেম্বরের শেষ দিকে ঘোষণা করবে ক্রীড়া সালিশি আদালত (সিএএস)। সোমবার আদালত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, পুরো প্রক্রিয়া শেষ করতে কয়েক সপ্তাহ সময় লাগবে। ২০২৬ সালের নভেম্বরের শেষে পূর্ণাঙ্গ রায় প্রকাশের প্রত্যাশা করছে আদালত।

গত জানুয়ারিতে মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত আফকনের ফাইনালে স্বাগতিকদের অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল সেনেগাল। তবে নির্ধারিত সময়ের শেষ দিকে পেনাল্টির সিদ্ধান্তের প্রতিবাদে সেনেগালের খেলোয়াড়েরা প্রায় ১৪ মিনিট মাঠ ছেড়ে চলে যান। পরে তারা মাঠে ফিরে খেলা চালিয়ে যান। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয় মরক্কো। অতিরিক্ত সময়ে গোল করে জয় নিশ্চিত করে সেনেগাল।

তবে মাঠ ছেড়ে চলে যাওয়ায় ম্যাচ ছেড়ে দেওয়ার অভিযোগে দুই মাস পর সেনেগালের শিরোপা কেড়ে নেয় আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) আপিল বোর্ড। একই সঙ্গে ম্যাচে মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয়।

এ সিদ্ধান্তের বিরুদ্ধে গত ২৫ মার্চ সিএএসে আপিল করে সেনেগাল। গত ৮ অক্টোবর সুইজারল্যান্ডের লুজানে আদালতে সেনেগাল, মরক্কো ও সিএএফের যুক্তি শোনা হয়। শুনানির পর কয়েক দিনের মধ্যেই রায় দেওয়ার প্রত্যাশা করা হলেও এখন পূর্ণাঙ্গ আইনি ব্যাখ্যাসহ রায় প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে আদালত।

সেনেগালের যুক্তি, রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত এবং তিনি ম্যাচ শেষ করার অনুমতি দিয়েছিলেন। ফলে মাঠ ছেড়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ম্যাচের ফল পরিবর্তনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেছে তারা।

সিএএসের সিদ্ধান্ত ক্রীড়া জগতে জাতীয় আদালতের রায়ের সমতুল্য মর্যাদা পায়। পরিস্থিতি অনুযায়ী, ক্রীড়া সংস্থা বা রাষ্ট্রীয় আদালতের মাধ্যমে এ রায় কার্যকর করা যেতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..