✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-২০, | ১৩:৩৮:০৮ |রাজধানীর রামপুরা লেকের ব্রিজের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে লেকে মরদেহটি ভাসতে দেখার খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ব্রিজের নিচে অবস্থানের কারণে মরদেহ উদ্ধারে কিছুটা সময় লেগেছে। এখন পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ওসি আরও জানান, মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।