✕

সর্বশেষ :
খেলা দেখিয়ে কেটেছে ৩০ বছর, সেই সাপেই প্রাণ নিলো ওঝার বিমান ধ্বংসের মামলায় রাউল কাস্ত্রোর বিরুদ্ধে মিয়ামি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায় পূজায় মেট্রোরেলের নতুন সময়সূচি বিনোদন আমার কপালে সারাজীবন ঝামেলাই লেখা: পরীমনি যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি মাস্কের প্রেমের ফাঁদে ফেলে বন্ধুর স্ত্রীকে বিয়ে, অভিযুক্তকে ছুরিকাঘাত মার্কিন নাগরিকদের জন্য মধ্যপ্রাচ্যের ১২ দেশে সতর্কতা জারি বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম নির্মাণ করছে ভিয়েতনাম বাড়ির সামনে বের হতেই ঘিরে ধরে ধারালো অস্ত্রের কোপ, এনজিও কর্মী নিহত

ড্রোন দিয়ে আহত সেনাকে উদ্ধার করল ইউক্রেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-২০, | ০১:৩৫:১১ |

রণাঙ্গন থেকে ড্রোন উড়িয়ে আহত সেনাকে নিরাপদে সরিয়ে এনে নতুন এক ইতিহাস তৈরি করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে একে একটি নজিরবিহীন ও যুগান্তকারী অর্জন হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। বিশ্বের বুকে ড্রোন ব্যবহার করে কোনো যুদ্ধক্ষেত্র থেকে সরাসরি আকাশপথে আহত সেনাকে উদ্ধারের ঘটনা ‌এটিই প্রথম।

ইউক্রেনীয় সেনাবাহিনীর ৯২তম সেপারেট অ্যাসাল্ট ব্রিগেডের ড্রোন ইউনিট থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। 

প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায়, বিশাল আকারের একটি ড্রোন আকাশ থেকে নেমে এসে ধীরে ধীরে মাটিতে নামছে। এরপর সামরিক পোশাক পরা আহত এক ইউক্রেনীয় সেনা ড্রোনটির সঙ্গে যুক্ত উইঞ্চের (রশি টেনে তোলার ব্যবস্থা) সাহায্যে নিজেকে শক্তভাবে আটকে নেন। মুহূর্তের মধ্যেই ড্রোনটি তাকে নিয়ে শূন্যে উড়াল দেয় এবং যুদ্ধক্ষেত্র থেকে দূরে একটি নিরাপদ স্থানে পৌঁছে দেয়।

এই ঐতিহাসিক উদ্ধার অভিযান সফল হওয়ার বিষয়টি নিশ্চিত করে ড্রোনের দায়িত্বপ্রাপ্ত ইউনিটটি জানায় যে, উদ্ধার করা সেনা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ও পুনর্বাসনে রয়েছেন এবং তার জীবন এখন সম্পূর্ণ বিপদমুক্ত। তবে সামরিক নিরাপত্তা বজায় রাখতে এই দুঃসাহসিক উদ্ধার অভিযানটি কোন অঞ্চলে পরিচালনা করা হয়েছিল, তা সুনির্দিষ্টভাবে প্রকাশ করা হয়নি।

সংকটপূর্ণ এই উদ্ধারকাজে ব্যবহৃত ‌‘আইউদাগ-৬’ নামের হেক্সাকপ্টার ড্রোনটি প্রস্তুত করেছে গুরজুফ ডিফেন্স। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, উদ্ধার হওয়া ওই সেনা প্রায় দেড় বছর ধরে প্রতিপক্ষের অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক আক্রমণাত্মক অবস্থানের মধ্যে আটকা পড়েছিলেন। ভৌগোলিক অবস্থান ও শত্রুপক্ষের সার্বক্ষণিক নজরদারির কারণে প্রচলিত উদ্ধারকারী যান বা পদাতিক বাহিনীর মাধ্যমে তাকে ফিরিয়ে আনা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। এমন পরিস্থিতিতে উদ্ধারকারী দল পাঠানো মানেই নিশ্চিত মৃত্যুর মুখে ধাবিত হওয়া। ফলে একমাত্র উপায় হিসেবে এই আকাশপথের উদ্ধার পরিকল্পনা হাতে নেওয়া হয়।

ড্রোনটি আহত সেনাকে যুদ্ধের ভয়াবহতা থেকে মুক্ত করে নিরাপদ অঞ্চলে পৌঁছে দিলে সেখানে অপেক্ষারত ইউক্রেনীয় সহযোদ্ধারা তাকে দ্রুত গ্রহণ করেন এবং পরবর্তীতে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

যুদ্ধক্ষেত্রে স্থলভিত্তিক চালকবিহীন যান দিয়ে আহত সেনা উদ্ধারের ঘটনা আগে থাকলেও, আকাশপথের ড্রোন দিয়ে এভাবে জীবন বাঁচানোর ঘটনা ইউক্রেন তথা সমগ্র বিশ্বেই প্রথম। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকে উভয় দেশই ব্যাপকভাবে ড্রোনপ্রযুক্তি ব্যবহার করে আসছে। ক্রমাগত ড্রোন হামলার কারণে বর্তমান যুদ্ধক্ষেত্রগুলো একটি চরম ঝুঁকিপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে, যেখানে দুই পক্ষই প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছে। এই বাস্তবতায় ইউক্রেনের এই আকাশপথের উদ্ধার অভিযান সামরিক প্রযুক্তির ব্যবহারে এক নতুন দিগন্ত উন্মোচন করল।

সূত্র: কিয়েভ পোস্ট, এনডিটিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..