✕

সর্বশেষ :
খেলা দেখিয়ে কেটেছে ৩০ বছর, সেই সাপেই প্রাণ নিলো ওঝার বিমান ধ্বংসের মামলায় রাউল কাস্ত্রোর বিরুদ্ধে মিয়ামি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায় পূজায় মেট্রোরেলের নতুন সময়সূচি বিনোদন আমার কপালে সারাজীবন ঝামেলাই লেখা: পরীমনি যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি মাস্কের প্রেমের ফাঁদে ফেলে বন্ধুর স্ত্রীকে বিয়ে, অভিযুক্তকে ছুরিকাঘাত মার্কিন নাগরিকদের জন্য মধ্যপ্রাচ্যের ১২ দেশে সতর্কতা জারি বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম নির্মাণ করছে ভিয়েতনাম বাড়ির সামনে বের হতেই ঘিরে ধরে ধারালো অস্ত্রের কোপ, এনজিও কর্মী নিহত

হাম ও উপসর্গে মৃত্যু ১২০০ ছাড়াল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-২০, | ০১:৩২:৩৬ |

দেশে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৪ জন এবং উপসর্গ নিয়ে ১ হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু দাঁড়িয়েছে ১ হাজার ২০১ জনে।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২ জন মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৪২ জন রোগী এসেছে।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৮৭ জন, রাজশাহীতে ৪০ জন, সিলেটে ১৩৬ জন, চট্টগ্রামে ২৯২ জন, বরিশালে ১২৩ জন, ময়মনসিংহে ৬৯ জন, খুলনায় ৭৩ জন এবং রংপুরে ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯০ হাজার ৬৬৩ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৮৩ হাজার ৪২ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ৫৫১ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ১৫৭ জন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..