✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-১৯, | ১৪:২৭:৫২ |ইসলামি বিশ্বের বিভিন্ন সংকট মোকাবিলা ও দেশগুলোর মধ্যে বিদ্যমান মতপার্থক্য নিরসনে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
বাগদাদে অনুষ্ঠিত ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের ৫২তম অধিবেশনে অংশ নিয়ে তিনি এ প্রত্যাশার কথা জানান। ১৯৮১ সালের পর এই প্রথম ইরাকের রাজধানী বাগদাদে সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, ইরাকের নেতৃত্ব এবং সংস্থাটির অভিজ্ঞ মহাসচিবের অধীনে ইসলামি বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা ও পারস্পরিক মতপার্থক্য নিরসনে ওআইসি সক্রিয় ভূমিকা রাখবে বলে তাঁরা আশা করছেন।
ইসলামি বিশ্বের দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার এবং অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে ওআইসির ভূমিকার ওপর গুরুত্ব দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
বাগদাদের এই অধিবেশনে ইসলামি বিশ্বের বিভিন্ন সমস্যা ও পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো নিয়ে সদস্যদেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনা হওয়ার কথা।