✕

সর্বশেষ :
হাসিনা আমলের চোর-সন্ত্রাসী-মানি লন্ডারারদের দেশে ফেরানো অগ্রাধিকার তালিকায় নৈতিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার তাগিদ শিক্ষামন্ত্রীর যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ আন্দোলনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ, ক্ষমা চাইল মেটা যে নিয়ম পরিবর্তনের ফলে বদলে যাচ্ছে একদিনের ক্রিকেট রোগ প্রতিরোধই সরকারের মূল অগ্রাধিকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক বিয়ের জন্য এক বছর বিজয়ের পেছনে লেগেছিলেন রাশমিকা! ককরোচদের ঠেকাতে আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’ বিক্ষোভে উত্তাল ফ্রান্সে একদিনে গ্রেপ্তার ২ হাজার ৪০০ প্রতিবাদের নামে তাণ্ডবের যৌক্তিকতা নেই: ফরাসি প্রেসিডেন্ট

এইচএসসির সঙ্গে সমন্বয় করে আলিম পরীক্ষার নতুন বিষয় কোড প্রকাশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১৯, | ১৪:২০:১৩ |
এইচএসসি ও আলিম পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র প্রণয়নের লক্ষ্যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার বিষয় কোডের সঙ্গে সমন্বয় করে মাদরাসা শিক্ষাধারার আলিম স্তরের বিষয় কোড পুনর্নির্ধারণ করা হয়েছে। পুনর্নির্ধারিত নতুন বিষয় কোড নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে আলিম পরীক্ষা ২০২৭ থেকে কার্যকর হবে।

সোমবার (১৯ অক্টোবর) মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে আলিম স্তরের বিষয়গুলোর পুরনো ও নতুন বিষয় কোডের তালিকা প্রকাশ করা হয়েছে।

বোর্ডের প্রকাশনা নিয়ন্ত্রক প্রফেসর এফ এম শাকিরুল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি ও আলিম পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র প্রণয়নের জন্য সাধারণ শিক্ষাধারার এইচএসসির বিষয় কোডের সঙ্গে মাদরাসা শিক্ষাধারার বিষয় কোড সমন্বয় করে আলিম শ্রেণির বিষয় কোড পুনর্নির্ধারণ করা হয়েছে। আলিম স্তরের বিষয়সমূহের পুরাতন কোড ও নতুন কোড সম্বলিত তালিকা প্রকাশ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আলিম পরীক্ষা ২০২৭ থেকে নিয়মিত পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন, ফরম পূরণ, পরীক্ষার্থীসংক্রান্ত তথ্য সংরক্ষণ ও প্রেরণ, প্রবেশপত্র, প্রশ্নপত্র, উত্তরপত্র, ফলাফল প্রস্তুতকরণ, নম্বরপত্র, সনদপত্রসহ পরীক্ষা-সংশ্লিষ্ট সব কার্যক্রমে নতুন বিষয় কোড ব্যবহার করতে হবে। তবে অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে আগের বিষয় কোডগুলো বহাল থাকবে।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবহিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..