✕

সর্বশেষ :
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর মুক্তির আগেই টিকিট বিক্রি ছাড়িয়েছে ১ কোটি , বাম্পার ওপেনিংয়ের অপেক্ষায় ‘দেশু ৭ দুর্গার সাজে পরীমনি, চোখ ফেরানো দায়! (ভিডিও) বিশ্বের ৫০ দেশের সুপারস্টারদের তালিকায় শাকিব খান মাদক অভিযানে পিস্তল হাতে ইশরাক, আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা আশুগঞ্জে ‘বিদ্যুৎস্পৃষ্টে’ যুবকের মৃত্যু ইরানের কাছ থেকে যাচাইযোগ্য অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র: ভ্যান্স সংসদ সদস্যদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ দিল স্থানীয় সরকার বিভাগ শাহজালাল বিমানবন্দরে ৭ দিনে ১১ অভিযান, স্বর্ণ-সিগারেটসহ নানা পণ্য জব্দ

বিশ্ববাজারে দৈনিক ৬০ লাখ ব্যারেল তেলের ঘাটতি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১৮, | ১৪:৩০:২০ |

বিশ্ববাজারে প্রতিদিন ৪০ লাখ থেকে ৬০ লাখ ব্যারেল তেলের ঘাটতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক। হরমুজ প্রণালির পরিস্থিতির উন্নতি না হলে তেলের দাম উচ্চ পর্যায়ে থাকবে, এমনকি আরও বাড়তে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার রাজনৈতিক টক শো ‘সলোভিয়ভ লাইভ’-এ দেওয়া সাক্ষাৎকারে নোভাক বলেন, পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে তেল সরবরাহ আবার স্বাভাবিক হলে এক থেকে দেড় বছরের মধ্যে বাজারে ভারসাম্য ফিরতে পারে।

নোভাক আরও বলেন, বাজার স্থিতিশীল রাখতে বিশ্বের দেশগুলো যে তেলের মজুত ব্যবহার করছে, সেই সক্ষমতা ইতিমধ্যে ফুরিয়ে আসছে।

এদিকে রাশিয়ার তেলবাহী প্রথম একটি ট্যাংকার বিশ্ববাজারের উদ্দেশে রুশ বন্দর ছেড়েছে বলেও জানিয়েছেন তিনি। গত ৯ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কোর সঙ্গে একটি চুক্তির ঘোষণা দেন। ওই চুক্তির আওতায় রাশিয়া যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক বাজারে জ্বালানি সরবরাহ করবে বলে জানানো হয়েছিল।

তবে এ চুক্তির সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের আইনপ্রণেতারা। তাদের আশঙ্কা, তেল বিক্রি থেকে রাশিয়ার আয় বাড়লে তা ইউক্রেনের বিরুদ্ধে দেশটির চলমান যুদ্ধে অর্থ জোগাতে সহায়তা করতে পারে।

হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। এ পথে চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি দাম ও জ্বালানি নিরাপত্তার ওপর চাপ বাড়তে পারে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..