✕


পূজায় নারিকেলের নাড়ু তৈরির সহজ রেসিপি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১৭, | ১৪:০৮:৫৭ |

সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। তবে পূজার অন্যতম আকর্ষণ হলো সুস্বাদু সব খাবার। আর নারেকেলের নাড়ু ছাড়া পূজার খাবার জমেই না যেন।

চলুন জেনে নিন নারিকেলের নাড়ু তৈরির রেসিপি-

উপকরণ:

নারিকেল- ১টি

আখের গুড়- ২০০ গ্রাম

ঘি- ১ টেবিল চামচ

ভাজা তিল- ২ টেবিল চামচ

প্রণালি: প্রথমে নারিকেল ধুয়ে কুড়িয়ে নিতে হবে। এবার কড়াইয়ে গুড়ের সঙ্গে অল্প পানি মিশিয়ে কোড়া নারিকেল দিয়ে অনবরত নাড়তে হবে। এভাবে ১০ থেকে ১২ মিনিট রাখতে হবে।

নারিকেল আঠা আঠা হয়ে এলে তাতে ভাজা তিল ও ঘি দিয়ে আবারো নাড়তে হবে। এমনভাবে নাড়তে হবে যেন লেগে না যায়। চুলার আঁচ কমিয়ে দিয়ে দেখতে হবে নাড়ু হাতে ঠিক মতো হচ্ছে কিনা। এখন হাতের তালুতে নিয়ে নাড়ু বানিয়ে পরিবেশন করুন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..