✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

মেজাজ হারিয়ে শাস্তি পেলেন পাওয়েল ও রাদারফোর্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১৩, | ১৩:২০:০৪ |
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আচরণবিধি ভাঙায় শাস্তি পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটার রভম্যান পাওয়েল ও শেরফান রাদারফোর্ড। দুজনকেই আনুষ্ঠানিকভাবে সতর্ক করার পাশাপাশি একটি করে ডিমেরিট পয়েন্ট দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গত শুক্রবার রাঁচিতে ম্যাচ চলাকালে পৃথক দুটি ঘটনায় আচরণবিধির লেভেল ওয়ান অপরাধে জড়ান তারা। আউট হওয়ার পর ব্যাট দিয়ে বলে আঘাত করায় পাওয়েল এবং আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে আক্রমণাত্মক আচরণ করায় রাদারফোর্ড শাস্তি পান।

দুজনই নিজেদের অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। পাঁচ ম্যাচের সিরিজে ভারতের বিপক্ষে লড়াইয়ের মধ্যেই এই শাস্তি পেলেন ওয়েস্ট ইন্ডিজের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..