✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রোনালদোর বক্তব্যের জবাবে যা বললেন পর্তুগাল কোচ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-০৮, | ০১:৪৭:৫২ |

ফিফা উইন্ডো চলাকালে পর্তুগাল ফুটবল দলের ক্যাস্প ছেড়ে যাওয়া নিয়ে বুধবার (৭ অক্টোবর) নিজের অবস্থান নিয়ে একটি দীর্ঘ বক্তব্য প্রকাশ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ নিয়ে কোচের প্রতিক্রিয়া জানতে চাইলে বক্তব্য পড়েননি বলে বিষয়টি এড়িয়ে যান পর্তুগালের কোচ। পরে তিনি বক্তব্য পড়ার কথা জানান এবং এই প্রসঙ্গে কথা বলেন।

রোনালদোর বক্তব্যের জবাবে যা বললেন পর্তুগাল কোচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
রোনালদোর বক্তব্যের জবাবে যা বললেন পর্তুগাল কোচ
পর্তুগাল ফুটবল দলের কোচ জর্জ জেসুস

ফিফা উইন্ডো চলাকালে পর্তুগাল ফুটবল দলের ক্যাস্প ছেড়ে যাওয়া নিয়ে বুধবার (৭ অক্টোবর) নিজের অবস্থান নিয়ে একটি দীর্ঘ বক্তব্য প্রকাশ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ নিয়ে কোচের প্রতিক্রিয়া জানতে চাইলে বক্তব্য পড়েননি বলে বিষয়টি এড়িয়ে যান পর্তুগালের কোচ। পরে তিনি বক্তব্য পড়ার কথা জানান এবং এই প্রসঙ্গে কথা বলেন।

রোনালদো অভিযোগ করেন, জেসুস নেশন্স লিগে তাকে খেলানোর ব্যাপারে দুইবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। এ বিষয়ে কোচের মন্তব্য জানতে তার বাসার সামনে উপস্থিত হন সাংবাদিকরা। সেখানে জেসুস বলেছিলেন, রোনালদোর ওই বক্তব্য এখনও তিনি পড়েননি। তার প্রতিক্রিয়া ছিল, ‘আমি অনূর্ধ্ব-২১ দলের ম্যাচে ছিলাম। আমার এটা পড়ার সময় হয়নি।’

পরে পর্তুগিজ সংবাদপত্র রেকর্ড এক প্রতিবেদনে জানায়, রোনালদোর বক্তব্য পড়ার পর এই প্রসঙ্গে কথা বলেছেন জেসুস। তিনি বলেন, ‘আমি বক্তব্য পড়েছি। আর এখন, প্রতিদিন আমি যেটা করি, আমি কাজ করতে ফেডারেশনে যাবো। তারপর দল ও পর্তুগিজ জাতীয় দল নিয়ে ভাববো। এর চেয়ে বেশি কিছু বলার নেই।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..