✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

অবসর ভেঙে মাঠে ফিরছেন সিলভা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-০৮, | ০১:৪৩:২২ |

তিন বছর আগে, চোটের কারণে ফুটবলকে বিদায় জানান দাভিদ সিলভা। ৪০ বছর বয়সে আবার মাঠে ফেরার সিদ্ধান্ত নিলেন স্পেনের বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডার।

হংকং প্রিমিয়ার লিগে দল শা তিন-এ যোগ দিয়েছেন সিলভা। তার সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি। ক্লাবের বিবৃতিতে জানানো হয়েছে, ২১ নম্বর জার্সি পরে খেলবেন সিলভা।

স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপ এবং দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ী এই অ্যাটাকিং মিডফিল্ডার ক্লাব ক্যারিয়ারে সেরা সময় কাটান ম্যানচেস্টার সিটিতে, ২০১০ থেকে ২০২০ পর্যন্ত। ক্লাবটির হয়ে চারটি প্রিমিয়ার লিগসহ আরও শিরোপার স্বাদ পান তিনি।

পরে যোগ দেন স্পেনের ক্লাব সোসিয়াদাদে, ২০২৩ সালের জুলাইয়ে এন্টেরিওর ক্রসিয়েট লিগামেন্টে (এসিএল) গুরুতর চোট পান সিলভা এবং এর ছয় দিন পরই বুটজোড়া তুলে রাখার ঘোষণা দেন।

ক্লাব ফুটবলে খেলা নিয়ে সিলভা বলেন, ‘শা তিনে যোগ দিতে পেরে আমি খুব খুশি এবং হংকংয়ে গিয়ে সেখানকার সংস্কৃতি ও মানুষদের সম্পর্কে জানার সুযোগ পেয়ে এবং আবার ফুটবল উপভোগ করতে পারবো ভেবে আমি রোমাঞ্চিত।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..