✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ফিফা র‌্যাঙ্কিংয়ে পেছালো বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-০৮, | ০১:৪০:৫৮ |

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আজ বুধবার (৭ অক্টোবর) পুরুষ ফুটবল দলের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। বিশ্বকাপ জয়ী স্পেন শীর্ষস্থান ধরে রেখেছে। এক ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান ১৮২ নম্বরে।

সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে আসিয়ান কাপে তিনটি ম্যাচ খেলে বাংলাদেশ। তিন ম্যাচেই হারে হামজা চৌধুরীরা। টুর্নামেন্টে বাংলাদেশের তিন প্রতিপক্ষই ছিল র‌্যাঙ্কিংয়ে তাদের চেয়ে এগিয়ে। তাই হারলেও র‌্যাঙ্কিংয়ে পয়েন্ট ও অবস্থান খুব বেশি রদবদল হয়নি। ২.৬৬ পয়েন্ট কমে বাংলাদেশের পয়েন্ট এখন ৮৯৩.৪৬।

বাংলাদেশ পেছালেও দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কা তিন ধাপ উন্নতি করেছে। তারা ১৮৭ থেকে এখন ১৮৪ তে অবস্থান করছে।

পরবর্তী ফিফা র‌্যাঙ্কিং ১৮ নভেম্বর প্রকাশ হবে। বাংলাদেশ নভেম্বর উইন্ডোতে সাফ টুর্নামেন্ট খেলবে।

এদিকে পর্তুগাল দুই ধাপ এগিয়ে সেরা পাঁচে ঢুকেছে। শীর্ষ পাঁচটি স্থানে অন্য তিন দল আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..