✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নতুন দায়িত্বে পুরনো ঠিকানায় ফিরছেন ওয়াটলিং

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-০৮, | ০১:১২:০০ |

পুরনো ঠিকানা নিউজিল্যান্ড জাতীয় দলে ফিরছেন সাবেক ব্যাটার বিজে ওয়াটলিং। তবে এবার নতুন দায়িত্বে। সাবেক ক্রিকেটার ওয়াটলিং এবার ফিরছেন কোচের দায়িত্ব নিয়ে। এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। আসন্ন ডিসেম্বরে ভারত সিরিজ শেষেই দায়িত্ব বুঝে নেবেন ওয়াটলিং।

বর্তমানে নিউজিল্যান্ডের ব্যাটিং কোচের দায়িত্বে আছেন লুক রঙ্কি। আসন্ন ডিসেম্বর মাসে ভারত সিরিজ পর্যন্ত দায়িত্ব থাকবেন তিনি। এরপর বিগ ব্যাশের দল মেলবোর্ন রেনেগেডসের প্রধান কোচ হচ্ছেন রঙ্কি। তখনই দায়িত্ব বুঝে নেবেন বিজে ওয়াটলিং। 

নিউজিল্যান্ডের সাবেক উইকেটরক্ষক ব্যাটার প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন ১৭৮ ম্যাচ, করেছেন ১০ হাজারের বেশি রান, সাথে ১৮ সেঞ্চুরি এবং ৪৫০ ক্যাচ। ২০২১ সালে খেলা ছাড়েন ওয়াটলিং। 

খেলা ছাড়ার পর কোচিংয়ে নাম লেখান তিনি। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন দলে কোচিং করিয়েছেন ওয়াটলিং। কাজ করেছেন ওয়েলিংটন ফায়ারবার্ডস এবং নর্দার্ন ডিস্ট্রিক্টস দলের সাথে। এর মধ্যে নর্দার্নকে ২০২৫-২৬ মৌসুমে সুপার স্ম্যাশ এবং ২০২৪-২৫ মৌসুমে প্লাঙ্কেট শিল্ড জিতিয়েছেন ওয়াটলিং। 

চলতি অক্টোবর মাসের শেষ দিকে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে ভারতীয় দল। পাঁচ টি-টোয়েন্টি, পাঁচ ওয়ানডের পর দুই টেস্টে মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং ভারত। ঘরের মাঠে ভারত সিরিজ শেষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে নিউজিল্যান্ড দল। সেই সিরিজ দিয়েই ব্যাটিং কোচ হিসেবে নিউজিল্যান্ড দলে যাত্রা শুরু হচ্ছে বিজে ওয়াটলিংয়ের।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..