✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিদায়বেলায় বিশ্বকাপের ‘ষড়যন্ত্র তত্ত্ব’ নিয়ে যা বললেন মেসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-০৭, | ১৩:৫০:০১ |

আর্জেন্টিনার বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে জাতীয় দলের বিদায়ী ভাষণে এক আবেগঘন মুহূর্তের জন্ম দিলেন লিওনেল মেসি। গ্যালারির ভক্তদের পাশাপাশি সতীর্থ এনজো ফার্নান্দেজসহ উপস্থিত খেলোয়াড়রা যখন কান্নায় ভাসছিলেন, তখন মেসিকে দেখা গেছে বেশ শান্ত ও আত্মবিশ্বাসী ভঙ্গিতে।

তবে এই বিদায়বেলায় সবচেয়ে বেশি সাড়া ফেলেছে গত বিশ্বকাপ ঘিরে তৈরি হওয়া নানা ‘কনস্পিরেসি থিওরি’ বা ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে মেসির খোলামেলা বক্তব্য। বিশ্বকাপের ম্যাচগুলো ঘিরে ও জাতীয় দলের বিদায় নিয়ে নানা ধরনের মুখরোচক ষড়যন্ত্র তত্ত্ব এবং গুজব চাউর হয়েছিল।

বিদায়ী মঞ্চে দাঁড়িয়ে সেইসব জল্পনা-কল্পনা এক তুড়িতে উড়িয়ে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। তিনি সাফ জানিয়েছেন, বিশ্বকাপের সময় বা দলের পারফরম্যান্সের পেছনে কোনো অদ্ভুত বা রহস্যময় ঘটনা ঘটেনি। তিনি বলেন, ‘আমার তো সবসময় ইচ্ছা করে এই জার্সিতে খেলে যেতে, কিন্তু আমার মনে হয়েছে সরে দাঁড়ানোর এখনই উপযুক্ত সময়। গত বিশ্বকাপটি সত্যি আমাদের জন্য অনেক বেশি ধকলের ছিল। আমরা আবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেছিলাম, ট্রফির খুব কাছাকাছিও পৌঁছেছিলাম। অনেকে অনেক কথা বললেও সত্যি বলতে সেখানে অদ্ভুত কিছুই ঘটেনি। আমরা আমাদের সেরাটাই দিয়েছিলাম।’

বিশ্বকাপের ম্যাচের তীব্রতা নিয়ে কথা বলতে গিয়ে ইংল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের স্মৃতি টেনে আনেন মেসি। তিনি জানান, সেমিফাইনালের সেই ম্যাচটি দলকে শারীরিক ও মানসিকভাবে চরম ক্লান্ত করে দিয়েছিল। তিনি বলেন, ‘ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটা আমাদের শারীরিক ও মানসিকভাবে নিংড়ে নিয়েছিল। বাস্তবতা হলো, সেই ধাক্কা সামলে আমরা কোনোমতে টিকে ছিলাম।’

অতীতে যারা এই জার্সির জন্য লড়াই করেছেন তাদের স্মরণ করে মেসি বলেন, ট্রফি জিতুক বা না জিতুক; জাতীয় দলের হয়ে খেলা সবাই সবসময় নিজেদের সেরাটা উজাড় করেই খেলেছেন।

বক্তব্যের শেষের দিকে বাইরের আক্রমণ ও ষড়যন্ত্রের মুখোমুখি দাঁড়িয়ে দলকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন মেসি। সতীর্থদের সতর্ক করে তিনি বলেন, ‘যখন আমরা একসাথে থাকি, তখন আমরা যেকোনো কিছুর চেয়ে শক্তিশালী। সামনে আরও কঠিন সময় আসবে, কিন্তু আমাদের শক্ত থাকতে হবে। এমন কিছু মানুষ রয়েছে যারা জাতীয় দলের পতন দেখতে চায়, তাদের সেই সন্তুষ্টি আমাদের কখনোই দেওয়া যাবে না।’

বিপদের সময়ই যে কোনো গ্রুপের আসল শক্তি ধরা পড়ে উল্লেখ করে, একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ দল হিসেবে আর্জেন্টিনাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান এই মহাতারকা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..