✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘আর্জেন্টিনার হয়ে শেষ দিনটি আমার ক্যারিয়ারের সবচেয়ে দুঃখের’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-০৭, | ১৩:২৩:৪৮ |

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলার পর আবেগ সামলাতে পারেননি লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে গোল ও দুটি অ্যাসিস্ট করে দলকে জয় এনে দেওয়ার পর বিদায়ী ভাষণে নিজের অনুভূতির কথা জানান ৩৯ বছর বয়সী এই তারকা।

জাতীয় দলের হয়ে আর মাঠে নামতে না পারার বিষয়টি তাকে গভীরভাবে কষ্ট দেবে বলে জানান মেসি। আর্জেন্টিনার হয়ে শেষ দিনটিকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে দুঃখের দিন হিসেবেও উল্লেখ করেন তিনি।

মেসি বলেন, বিশ্বকাপের পর প্রথম ম্যাচ খেলার রাতটির কথা তিনি কখনো ভুলবেন না। এখনো সেই ম্যাচগুলোর ভিডিও দেখলে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। জাতীয় দল থেকে বিদায়ের দিনটি তার ক্যারিয়ারের সবচেয়ে দুঃখের দিন হতে পারে বলেও জানান আর্জেন্টাইন অধিনায়ক।

মনুমেন্তাল স্টেডিয়ামে ৮৫ হাজারের বেশি দর্শকের সামনে মেসি আরও বলেন, ভবিষ্যতে যারা আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করবেন, তাদের প্রতি তার পূর্ণ সমর্থন থাকবে। দল ঐক্যবদ্ধ থাকলে অন্য যেকোনো দলের চেয়ে আর্জেন্টিনা অনেক বেশি শক্তিশালী বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় দলের জার্সি ছাড়ার সময় নিজের স্বপ্ন পূরণ করতে পারার জন্য গর্ব প্রকাশ করেন মেসি। আর্জেন্টিনার হয়ে খেলতে পারা এবং দেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত বলেও জানান তিনি।

বিদায়ী ভাষণে আবেগাপ্লুত মেসি বলেন, তিনি এই জায়গা ও খেলার মাঠ ছেড়ে যেতে চান না। আর্জেন্টিনার সমর্থকদের ভালোবাসার কথা উল্লেখ করে তাদের সবাইকে খুব মনে পড়বে বলেও জানান আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..