✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এশিয়ান গেমস শেষে দেশে ফিরল হকি দল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-০৬, | ১৩:১৭:১১ |

এশিয়ান গেমসের সফর শেষ করে জাপান থেকে আজ দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী হকি দল।

প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশ নিয়ে ইতিহাস গড়েছে নারী হকি দল। ১২টি দলের মধ্যে তারা নবম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছে। 

গ্রুপ পর্বে বাংলাদেশ চীনের কাছে ১৩-০, মালয়েশিয়ার কাছে ৩-১ এবং দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ ব্যবধানে পরাজিত হওয়ার পর কাজাখস্তানের সাথে ৩-৩ গোলে ড্র করে। 

পরবর্তীতে চাইনিজ তাইপের কাছে তারা ৩-২ ব্যবধানে হেরে যায়। নবম স্থান নির্ধারণী ম্যাচে সিঙ্গাপুরের সাথে নির্ধারিত সময়ে ১-১ ড্রয়ের পর শুটআউটে ২-১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

অন্যদিকে, টুর্নামেন্টে সপ্তম স্থান অর্জন করেছে পুরুষ দল। বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ এবং জাপানের কাছে ৬-১ ব্যবধানে হারার পর শ্রীলঙ্কাকে ৫-১ এবং ইন্দোনেশিয়াকে ৩-১ ব্যবধানে পরাজিত করে। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের কাছে ১০-০ ব্যবধানে হেরে যায় তারা। 

শেষ পর্যন্ত সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করে বাংলাদেশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..