✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ওয়াইড বল সীমানা ছাড়িয়ে হলো ছক্কা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-০৫, | ১৩:২৫:৫৬ |

কানাডার ‘সুপার৬০’ ফ্র্যাঞ্চাইজি লিগে এক অদ্ভুত ঘটনার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। টুর্নামেন্টের সেমিফাইনালে ফাস্ট বোলার আলি খান ‘মাস্টার্স’-এর কাইরন পোলার্ডকে একটি বাউন্সার করেন। খানের করা বলটি পিচে পড়ে কিছুটা বেশি লাফিয়ে ওঠে এবং উইকেটরক্ষকের মাথার ওপর দিয়ে গিয়ে বাউন্ডারি লাইনের বাইরে পড়ে ছক্কা হয়ে যায়।

অদ্ভুত সেই ছক্কা দেখে দর্শকরা যখন উল্লাস শুরু করেন, ঠিক তখনই তারা বুঝতে পারেন আসলে ওটা কোনো ছক্কা ছিল না। এই ঘটনার ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে পড়ে। প্রথম সেমিফাইনালে টরন্টো সিক্সার্সের হয়ে খেলা কাইরন পোলার্ডের (যিনি মিসিসাগা মাস্টার্সের বিপক্ষে খেলছিলেন) বিরুদ্ধে বল করার সময় আলী খান এমন একটি ‘ওয়াইড’ বল করেন যা উইকেটরক্ষকের মাথার ওপর দিয়ে গিয়ে সরাসরি ছক্কা হিসেবে সীমানার বাইরে পড়ে।

আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার রিচার্ড কেটলবরোর এক্স প্ল্যাটফর্মের ফ্যান পেজ থেকে এই ঘটনার ভিডিওটি দ্রুত শেয়ার করা হয়। দৃশ্যটি যেমন অদ্ভুত, তেমনই বিনোদনমূলক। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সম্ভবত এটিই প্রথম ঘটনা। যেখানে কোনো বোলার এমন একটি ওয়াইড বল করলেন, যা এতটাই বাইরের দিকে ছিল এবং তাতে এমন বাউন্স বা লাফ ছিল যে বলটি সীমানা দড়ির ওপর দিয়ে গিয়ে ছক্কায় পরিণত হলো। প্রতিপক্ষ দল কোনো বাড়তি প্রচেষ্টা ছাড়াই ‘ফ্রি রান’ পেয়ে গেল।

শেষ পর্যন্ত টরন্টো সিক্সার্স ৯ রানে ম্যাচটি জিতে নেয়। তারা মাত্র ১৩০ রান করেছিল। অন্যদিকে মুনরো, মানসি এবং রাজার মতো শক্তিশালী হিটার থাকা সত্ত্বেও মাস্টার্স দল শেষ পর্যন্ত মাত্র ১২১ রান তুলতে সক্ষম হয়। তবে সেই দৃশ্যটি নিশ্চয়ই দেখার মতো ছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..