✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নারায়ণগঞ্জে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রঞ্জু গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সদর থানার অটোরিকশাচালক মো. জামাল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মনিরুল ইসলাম রঞ্জু ওরফে ‘গাল পোড়া রঞ্জু’কে গ্রেপ্তার করেছে এসআরবি-১১।

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-০৪, | ১২:৫৭:০৫ |

নারায়ণগঞ্জ সদর থানার অটোরিকশাচালক মো. জামাল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মনিরুল ইসলাম রঞ্জু ওরফে ‘গাল পোড়া রঞ্জু’কে গ্রেপ্তার করেছে এসআরবি-১১।

শনিবার (৩ অক্টোবর) রাত ৮টায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন ইদ্রাকপুর ফতুল্লা স্টেশন এলাকা থেকে এসআরবি-১১ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন এসআরবির কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত।

এসআরবি জানায়, ২০১১ সালের ১৩ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ সদর থানার চাষাঢ়া মোড় এলাকা থেকে অটোরিকশাচালক মো. জামালকে হত্যা করা হয়। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় মামলা নম্বর-১৬ (৭) ২০১১, ধারা ৩০২/৩৪ অনুযায়ী মামলা করা হয়।

পরবর্তীতে মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে নারায়ণগঞ্জের দায়রা জজ ১ম আদালত আসামি মনিরুল ইসলাম রঞ্জুকে মৃত্যুদণ্ড দেন এবং তার বিরুদ্ধে সাজা ওয়ারেন্ট জারি করা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

গ্রেপ্তার রঞ্জুকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করেছে র‌্যাব।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..