✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সৎছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-০৪, | ০৮:২৯:৩৫ |

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎছেলের ছুরিকাঘাতে আয়েশা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের ধরমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আয়েশা বেগম ধরমপুর গ্রামের বাবুল হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের জের ধরে সন্ধ্যায় আয়েশা বেগমের সঙ্গে কথা-কাটাকাটি হয় তার সৎছেলে আশিকুর রহমানের। একপর্যায়ে আশিকুর ছুরি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন আয়েশা বেগম। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আয়েশা বেগমকে মৃত ঘোষণা করেন।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, ঘটনার পরপরই আশিকুর পালিয়ে যান। তাকে গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..