✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আরও একটি স্প্যানিশ ক্লাবের মালিক হলেন মেসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-০৩, | ১৩:৫৩:০৫ |
স্পেনের আরও একটি ক্লাবের সিংহভাগ মালিকানা কিনে নিয়েছেন লিওনেল মেসি। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের সাপেক্ষে দ্বিতীয় স্তরের ক্লাব সিডি এলডেন্স কিনে নিয়েছেন মেসি।

৩৯ বছর বয়সী এই তারকা ফুটবলার চলতি বছর স্পেনে নিজের দ্বিতীয় ক্লাবের মালিকানা কিনলেন। এর আগে গত এপ্রিলে বার্সেলোনাভিত্তিক ইউই কর্নেয়া ক্লাবটির মালিকানা কিনেছিলেন।

সাবেক আর্জেন্টিনা ও বার্সেলোনা তারকা বর্তমানে খেলছেন যুক্তরাষ্ট্রে ক্লাব ইন্টার মিয়ামির হয়ে। গত মাসে এলডেন্সের আগের সংখ্যাগরিষ্ঠ মালিক কলম্বিয়ান একটি বিনিয়োগকারী গোষ্ঠীর কাছ থেকে ক্লাবটির সব শেয়ার কেনার চুক্তি করেন।

ক্লাবের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ‘ক্লাব দেপোর্তিভো এলডেন্স আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছে, লিওনেল মেসি ক্লাবটির শতভাগ মালিকানা গ্রহণ করছেন। এর মধ্য দিয়ে শত বছরেরও বেশি পুরোনো এই প্রতিষ্ঠানের ইতিহাসে শুরু হলো নতুন ও রোমাঞ্চকর অধ্যায়।’



বিবৃতিতে আরও বলা হয়, ‘ক্রীড়ার ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তির আগমনে এলডেন্সের ক্রীড়, প্রাতিষ্ঠানিক, ও উন্নয়নকে এগিয়ে নেওয়ার দীর্ঘমেয়াদি একটি প্রকল্পের সূচনা হলো।’

১৯২১ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি নতুন এই অধ্যায়ে পেশাদার ফুটবলে নিজেদের অবস্থান আরও সুসংহত ও শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে। একই সঙ্গে নিজেদের শিকড়, ইতিহাস এবং নীল-লাল পরিচয়কে আরও সামনে তুলে ধরার প্রত্যয় জানিয়েছে তারা।

তবে স্পেনের ক্রীড়া আইনের আওতায় সিএসডির (স্প্যানিশ স্পোর্টস কাউন্সিল) প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পরই এই মালিকানা পরিবর্তন চূড়ান্ত হবে।

এলডেন্সের চলতি মৌসুমের শুরুটা অবশ্য ভালো হয়নি। সাত ম্যাচে চারটিতে হেরে বর্তমানে পয়েন্ট টেবিলের ১৯তম স্থানে রয়েছে দলটি। ফলে অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা ক্লাবটি আশা করছে, মেসির আগমন তাদের ভাগ্য বদলের সূচনা করবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..