✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভারতকে নিয়ে সতর্ক আনচেলত্তি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-০৩, | ১২:৫৭:৩৮ |

আজ ইতিহাসের অপেক্ষায় কলকাতার সল্টলেক। প্রথমবারের মতো পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে ভারত। শক্তির বিচারে দুই দলের মধ্যে বিস্তর পার্থক্য থাকলেও ম্যাচটিকে মোটেও হালকাভাবে নিচ্ছে না ব্রাজিল। বিশ্ব ফুটবলের পরাশক্তি ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে ভারতের সাম্প্রতিক পারফরম্যান্সই যেন সতর্ক করেছে কার্লো আনচেলত্তির দলকে। 

সর্বশেষ ম্যাচে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৪৪ নম্বরে থাকা পানামার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ভারত। র‍্যাঙ্কিংয়ে ১৩৮ নম্বরে থাকা দলটির এই পারফরম্যান্সই ব্রাজিলের জন্য যথেষ্ট সতর্কবার্তা।

ম্যাচের আগে ভারতকে সমীহের কথাই জানিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেন, ‘ভারতীয় দলকে আমরা সম্মান করি। তারা পানামার সঙ্গে ড্র করেছে। প্রতিপক্ষ হিসেবে তাদের প্রতি আমাদের পূর্ণ সম্মান আছে।’

ভারতের ফুটবলপ্রেম নিয়েও অবগত আনচেলত্তি। দেশটির ক্রিকেটনির্ভর সংস্কৃতির কথা উল্লেখ করে ব্রাজিল কোচ বলেন, ক্রিকেট ভারতের সংস্কৃতির অংশ হলেও ফুটবলের প্রতিও মানুষের ভালোবাসা রয়েছে।

তিনি বলেন, ‘আমরা এখানে এসে খুশি। যারা ম্যাচটি দেখার সুযোগ পাবে, তাদের সামনে নিজেদের মান দেখাতে চাই। আশা করি, এটি হবে দারুণ এক রাত।’

অন্যদিকে ব্রাজিলের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা উজাড় করে দিতে চান ভারতের কোচ খালিদ জামিল। তার বিশ্বাস, চাপ সামলে দায়িত্ব নিয়ে খেলতে পারলে অঘটনও সম্ভব।

ভারতীয় কোচ বলেন, ‘ম্যাচে চাপ থাকবে। তবে সেটি সামলাতে হবে। দায়িত্ব নিতে হবে। নিজের সেরাটা দিতে পারলে, যেকোনো কিছুই সম্ভব।’

একদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, অন্যদিকে নিজেদের ফুটবল ইতিহাসের অন্যতম বড় পরীক্ষার সামনে ভারত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..