✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-০২, | ১৪:৫০:৪৬ |

চাঁদপুরের মতলব ব্রিজে পিকআপভ্যান ও গাড়ির সংঘর্ষে অহিদুল ইসলাম (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত অহিদুল ইসলাম মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড় গ্রামের মাহবুবুর রহমান মোল্লার ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ছেংগারচর পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ঘনিয়ারপাড় গ্রামের বাসিন্দা নূর নবী মোল্লা। তিনি আহত তোহিদুলকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা নিয়ে যাচ্ছিলেন।

পুলিশ জানায়, পিকআপ ভ্যানটি মতলব দক্ষিণের দিকে যাওয়ার সময় ব্রিজে ওঠার পর বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি ৬ চাকার গাড়ি পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপের চালকের পাশে বসা অহিদুল ইসলাম মাথায় গুরুতর আঘাত পান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে মতলব উত্তর উপজেলার শ্রীরায়েরচর বাংলা বাজার এলাকায় অহিদুল মারা যান বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এদিকে দুর্ঘটনার পর অবৈধ ছয় চাকার গাড়িটির চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..