✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ম্যানসিটি দোষী সাব্যস্ত হওয়ার পর নীরবতা ভাঙলেন পেপ গার্দিওলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-০১, | ১৪:৩০:৫১ |
গত মৌসুম শেষে পদত্যাগ করেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। কিন্তু ক্লাবের প্রতি এখনও তার একটা আবেগের জায়গা কাজ করে। কদিন আগে গণমাধ্যমে প্রকাশ পেয়েছে, আর্থিক নিয়ম লঙ্ঘন করে ১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে ম্যানসিটি। এনিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন গার্দিওলা।

ইনস্টাগ্রামে ক্লাব ও ভক্তদের প্রতি সমর্থন জানিয়ে তিনি লিখেছেন, ‘আমি সারা বিশ্বের ম্যানসিটি ভক্তদের জানাতে চাই, আমি এখানে আছি, এমনকি আগের চেয়েও বেশি।’



তিনি বলে গেলেন, ‘আমার ক্লাব, আমার মালিক, আমার চেয়ারম্যান ফেরান (সোরিয়ানো), খেলোয়াড়, স্টাফ, এনজো (মারেস্কা) ও আপনাদের মতো অনন্য সমর্থকদের সঙ্গে সবসময় ছিলাম, আছি, থাকব। একটা কথা পরিষ্কার করে বলতে চাই: আমরা একসঙ্গে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসব।’

ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা ও একটি চ্যাম্পিয়নস লিগসহ ১৭টি মেজর ট্রফি জেতা গার্দিওলা একটি নীল হার্ট ইমোজি দিয়ে শেষ করার আগে বললেন, ‘আমি আপনাদের সবাইকে ভালোবাসি।’ সিটি চেয়ারম্যান খালদুন আল মুবারাকের সঙ্গে একটি ছবি পোস্ট করে এই বার্তা দেন গার্দিওলা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..