✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন রোনালদো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-০১, | ১৪:২৮:৪৪ |
পর্তুগালের জাতীয় জাতীয় দল থেকে সরে দাঁড়িয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরের এই ফরোয়ার্ড পর্তুগালের অনুশীলন ক্যাম্প ছেড়ে ব্যক্তিগত বিমানে মাদ্রিদে ফিরছেন বলে জানা গেছে।

উয়েফা নেশন্স লিগে বৃহস্পতিবার (১ অক্টোবর) ডেনমার্কের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। এর আগের দিন কোপেনহেগেনের পার্কেন স্টেডিয়ামে দলের অনুশীলনে রোনালদো ছিলেন না। পর্তুগিজ সংবাদমাধ্যম আ বোলা প্রকাশিত ভিডিওতে তাকে ফেডারেশনের গাড়িতে করে স্টেডিয়াম ছাড়তেও দেখা যায়।

সংবাদ সম্মেলনে কোচ জর্জে জেসুস অবশ্য দাবি করেন, সে অনুশীলন করতে চায়নি, ঘটনা তা নয়। আজ সে অনুশীলন করবে। এটা চতুর্থ দিন, তাই সে অনুশীলন করবে। সে অনুশীলন করার বিষয় প্রত্যাখান করেনি। এটা অসম্ভব। আপনারা এটা বিশ্বাস করেন? ক্রিস এমন নয়।

পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি লেখেন, জাতীয় দলের কোচের সংবাদ সম্মেলনের পর এবং পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলার পর জাতীয় দলের ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।

তবে ক্যাম্প ছাড়ার সুনির্দিষ্ট কারণ এখনই জানাননি রোনালদো। বরং ভবিষ্যতে বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলার ইঙ্গিত দিয়েছেন পর্তুগালের এই অধিনায়ক।

রোনালদো লেখেন, সময় হলে আমি সব পর্তুগিজকে জাতীয় দল ছাড়ার পেছনের কারণগুলো সম্পর্কে সত্যটা বলব। এই দলের জন্য আমি সবসময় নিজেকে উজাড় করে দিয়েছি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..