✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইংল্যান্ড সফরে ম্যাচ বাড়ানোর প্রস্তাব বিসিবির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-০১, | ১৪:২৬:৩৩ |
দীর্ঘ বিরতির পর কদিন আগে অস্ট্রেলিয়া সফর করেছে বাংলাদেশ। ঐতিহাসিক টেস্ট জয়ে সফরটি স্মরণীয় করে রেখেছে টাইগাররা। আগামী বছর ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে একটি টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের। 

নতুন খবর হচ্ছে, লর্ডস টেস্টের পাশাপাশি ঐ সফরে আরও কিছু ম্যাচ বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

ম্যাচ সংখ্যা বাড়লেও সেটি সীমিত ওভারের কোনো সিরিজ হওয়ার সম্ভাবনাই বেশি। যদিও আনুষ্ঠানিক ঘোষণার আগে কোনো কিছুই 'নিশ্চিত নয়'।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস বললেন,'ইংল্যান্ডের সাথে আমাদের আলোচনা অব্যাহত রয়েছে। ইংল্যান্ড এরই মাঝে ওদের হোম সূচি প্রকাশ করেছে। একটা টেস্টই আছে। তাদের সাথে যে আলোচনা করেছি- শুধু একটা টেস্ট খেলতে যদি যাই, আরও কিছু যদি যুক্ত হয় সফরটি স্মরণীয় হয়ে থাকবে।'

বিসিবির এই প্রস্তাবে ইতিবাচক ইসিবিও, 'ইংল্যান্ড এ ব্যাপারে সাপোর্টিভ, খুব ইতিবাচকভাবে এ নিয়ে আলোচনা করছে। যতক্ষণ না চূড়ান্ত হয়, তার আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ইসিবির সাথে আমাদের বেশ ইতিবাচক আলোচনা হচ্ছে। আশা করি এই সফর শুধু একটি টেস্টে সীমাবদ্ধ থাকবে না।'

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..