✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-০১, | ১৩:৫৬:১১ |
সচিবালয়ে ‘ওটিপি’ (একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ড) ব্যতীত কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারবে না বলে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখা উপসচিব মো. তোফায়েল হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ প্রবেশ পাস/অনুমতিপত্র ব্যতীত দর্শনার্থীদের বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের প্রবণতা বৃদ্ধি পেয়েছে মর্মে সম্প্রতি লক্ষ করা যাচ্ছে। এ ধরনের অনুমোদনবিহীন প্রবেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তাব্যবস্থার জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে এবং সরকারি দাপ্তরিক কার্যক্রমের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এতে আরো বলা হয়েছে, এ অববস্থায় বাংলাদেশ সচিবালয়ে আসা দর্শনার্থীকে প্রবেশের পূর্বে যথাযথভাবে ওটিপি যাচাইপূর্বক প্রবেশের অনুমতি প্রদান করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..