✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৯-২৩, | ১৮:০৮:৩৫ |গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও তিনজন।
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের বয়স আনুমানিক ৪৫ থেকে ৫৫ বছর বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ধীরাশ্রম এলাকায় একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা তিনজন ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আরও অন্তত তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।