✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গাংনীতে বোমা সাদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২৩, | ১৪:৩০:৪০ |

মেহেরপুরের গাংনী উপজেলার চর গোয়াল গ্রামের সোনালী বাংলা ক্লাবপাড়ার একটি দোকান থেকে বোমা সাদৃশ্য বস্তু ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে বোমা সাদৃশ্য বস্তু দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

দোকান মালিক সাদব জানায়, সকালে আমার দোকানের বেঞ্চে বোমাসাদৃশ্য বস্তু ও চিরকুট দেখে গ্রামবাসী আমাকে খবর দেয়। পরে আমি এসে বোমা দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে বোম ও চিরকুট উদ্ধার করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, চর গোয়াল গ্রামের সরদারপাড়ার সোনালী বাংলা ক্লাবের পাশে সাদবকের দোকানের বেঞ্চের ওপর বোমা সাদৃশ্য বস্তু ও একটি চিরকুট দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা সাদৃশ্য বস্তু ও চিরকুটটি উদ্ধার করে। বোমটি নিরাপদে গাংনী থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার সাথে জড়িত কারা তা খোঁজা হচ্ছে।

তিনি আরও জানান চিরকুটে লেখা ছিল,‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সোহাগ, তোর সরদাররা এত নিমক হারাম। আতাহার হাবেলকে মারার জন্য রিফিউজিদের টাকা দিয়েছিলে। আতিয়ার, ইব্রাহিম, কিবরিয়া, মনি, শাহজাহান, হালিম মাস্টারকে মারার জন্য তোর সরদার বংশ ৮ লাখ টাকা দিয়েছে, কই দেখিনা তো? বেইমান তোরা, তোদের অপেক্ষায় ছিলাম। টাকা যদি না দিস, শুনে রাখ, এটি একটি নমুনা মাত্র, খবর আছে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..