✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইতালিতে ইসরায়েলি সেনার বিরুদ্ধে মামলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২২, | ১৩:৩০:৩০ |

গাজায় যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইয়োনাতান চালিচ নামে এক ইসরায়েলি সেনার বিরুদ্ধে ইতালিতে ফৌজদারি অভিযোগ দায়ের করেছে হিন্দ রাজাব ফাউন্ডেশন (এইচআরএফ)। খবর আল জাজিরার।

সোমবার এক বিবৃতিতে ফাউন্ডেশনটি জানায়, চালিচ বর্তমানে ইতালির মধ্যাঞ্চলীয় তুসকানি অঞ্চলে ছুটিতে রয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে তিনি দায়িত্ব পালন করেন বলে দাবি করেছে এইচআরএফ।

ফাউন্ডেশনের তথ্যমতে, চালিচ ইসরায়েলি সেনাবাহিনীর ৪০১তম আর্মার্ড ব্রিগেডের অধীন গিভাতি শাকেদ ব্যাটালিয়নের টাইফুন কোম্পানিতে দায়িত্ব পালন করেছিলেন।

এইচআরএফের তদন্তে গাজায় সংঘটিত তিনটি ঘটনায় চালিচের সম্ভাব্য সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়েছে। ঘটনাগুলো হলো—২০২৪ সালের মার্চ ও এপ্রিলে আল-শিফা হাসপাতাল অবরোধ ও ধ্বংসের ঘটনা, ২০২৩ সালের ডিসেম্বরের শেষ দিকে হাজ হামদি হারজাল্লাহ মসজিদে হামলা এবং একই বছরের ডিসেম্বরে প্যালেস্টাইন স্কয়ার ধ্বংস।

ফাউন্ডেশনের মহাপরিচালক দিয়াব আবু জাহজাহ বলেন, ইতালি ও বিশেষ করে তুসকানি অঞ্চলে ফিলিস্তিনের প্রতি সংহতি রয়েছে এবং ন্যায়বিচারের দাবিও জোরালো। তার ভাষ্য, গাজায় ধ্বংসযজ্ঞ ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য ইতালিকে নিরাপদ আশ্রয়স্থলে পরিণত করা উচিত নয়।

তিনি আরও বলেন, ‘জবাবদিহি থেকে কোনো ছুটি নেই। গাজা থেকে তুসকানি পর্যন্ত যদি প্রমাণ আপনাকে অনুসরণ করে, তাহলে ন্যায়বিচারও অনুসরণ করা উচিত।’

হিন্দ রাজাব ফাউন্ডেশন গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন দেশে আইনি পদক্ষেপ নেওয়ার উদ্যোগ চালিয়ে আসছে। ইতালিতে দায়ের করা অভিযোগের পর দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করবে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..