✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইরান যুদ্ধের প্রভাবে ইউরোপে জেট ফুয়েলের ঘাটতির শঙ্কা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২১, | ১৩:৩৫:০৪ |

ইরানকে ঘিরে চলমান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় চলতি বছরের শেষ প্রান্তিকে (চতুর্থ প্রান্তিক) ইউরোপে জেট ফুয়েলের ঘাটতি দেখা দিতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জ্বালানি পরামর্শক প্রতিষ্ঠান এনার্জি অ্যাসপেক্টসের তথ্যের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, অক্টোবর থেকে ডিসেম্বর—এই তিন মাসে ইউরোপে প্রতিদিন প্রায় ৫ লাখ ১০ হাজার ব্যারেল জেট ফুয়েলের ঘাটতি হতে পারে। বিপরীতে একই সময়ে যুক্তরাষ্ট্রে দৈনিক ১৮ হাজার ব্যারেল এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ৪ লাখ ১৯ হাজার ব্যারেল উদ্বৃত্ত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

ইউরোপের ঘাটতি মোকাবিলায় এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া থেকে জেট ফুয়েল আমদানি বাড়ছে। পণ্যবাজারবিষয়ক তথ্য ও বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলার (Kpler)-এর তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের এখন পর্যন্ত দক্ষিণ কোরিয়া থেকে ইউরোপে দৈনিক গড়ে প্রায় ১ লাখ ২৯ হাজার ব্যারেল জেট ফুয়েল এসেছে। ২০২২ সালের অক্টোবরের পর এটি সর্বোচ্চ।

তবে সরবরাহ বাড়লেও ইউরোপের ঘাটতি পুরোপুরি পূরণ করা কঠিন হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানকে ঘিরে চলমান যুদ্ধের কারণে ইউরোপের জেট ফুয়েল আমদানির প্রায় অর্ধেক সরবরাহ ব্যাহত হয়েছে। এর ফলে অঞ্চলটির বিমান জ্বালানি সরবরাহব্যবস্থায় চাপ আরও বাড়ছে।

সূত্র: রয়টার্স, আল জাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..