✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

স্বামী বাসা থেকে বের হওয়ার ১ ঘণ্টা পর ঘরে মিলল তরুণীর মরদেহ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১৯, | ১৯:৫৬:৪০ |

গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলে আফসানা আক্তার স্নিগ্ধা নামে এক গৃহবধূকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে স্বামী মেহেদী হাসান মারুফ পলাতক রয়েছেন।

আজ শনিবার সকালে পূবাইল থানার তালটিয়া মধ্যপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে স্নিগ্ধার (২১) মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত স্নিগ্ধা পূবাইল থানার সাতানীপাড়া এলাকার মো. আফসার মিয়ার বড় মেয়ে। তার স্বামী মারুফ (২৪) খিলগাঁও এলাকার সাদেক মিয়ার ছেলে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে প্রবাসে থাকা অবস্থায় মোবাইল ফোনের মাধ্যমে মারুফের সঙ্গে স্নিগ্ধার বিয়ে হয়। প্রায় দেড় মাস আগে মারুফ দেশে ফিরে কাজীর মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। তবে মারুফের পরিবার এ বিয়ে মেনে না নেওয়ায় তারা পূবাইলের তালটিয়া মধ্যপাড়া এলাকায় একটি ভবনের ছাদের চিলেকোঠায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন।

নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই দাম্পত্য কলহের জেরে স্নিগ্ধাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো।

স্বজনরা জানান, গতকাল শুক্রবার রাত ৮টার দিকে ছোট বোন সিনথিয়ার সঙ্গে স্নিগ্ধার শেষ কথা হয়। আজ সকাল ১০টার দিকে মারুফ ব্যাগ ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে যান। এর প্রায় এক ঘণ্টা পর বেলা ১১টার দিকে পাশের এক ভাড়াটিয়ার মাধ্যমে পরিবার জানতে পারে, স্নিগ্ধা ঘরের ভেতর মৃত অবস্থায় পড়ে আছেন।

পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে ঘরের তোষকের ওপর স্নিগ্ধার মরদেহ দেখতে পান। পরিবারের অভিযোগ, গতকাল রাত ৮টা থেকে আজ সকাল ১০টার মধ্যে কোনো একসময় মারুফ তার সহযোগীদের নিয়ে স্নিগ্ধাকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান।

খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতের বাবা মো. আফসার মিয়া বাদী হয়ে মারুফসহ অজ্ঞাতপরিচয় চারজনের বিরুদ্ধে পূবাইল থানায় মামলা করেছেন।

পূবাইল থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক বলেন, ‘স্বামীর হাতে স্ত্রী হত্যার অভিযোগে নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..