✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সেমিফাইনালে বাংলাদেশের দুশ্চিন্তার কারণ ‘ডট বল’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১৯, | ১৮:৩৩:৫৭ |

এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেট ইভেন্টে সেমিফাইনালে ভারতের বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। রবিবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠেয় এই ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নামবে হারমানপ্রীত কৌরের দল। তারা সম্প্রীতি পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জয় করেছে।

গত জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হারের পর থেকে ভারত আর কোনো টি-টোয়েন্টি ম্যাচে হারেনি; এরপর থেকে দলটি টানা ছয়টি ম্যাচ জিতেছে। এই সাফল্যে পেছনে নেতৃত্ব দিচ্ছেন স্পিনার শ্রী চারণি ও দীপ্তি শর্মা।চলতি বছরে তারা যৌথভাবে ৭৪টি উইকেট শিকার করেছেন। অন্যদিকে পেসার নন্দিনী শর্মা ও ক্রান্তি গৌড় তাদের দারুণভাবে সহায়তা করেছেন।

এশিয়া কাপে ভারতের মিডল-অর্ডার ব্যাটিং এবং ক্যাচিং কিছুটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল ঠিকই, তবে এশিয়ার কোনো দলই তাদের খুব একটা কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেনি। অন্যদিকে এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচটি খেলতে নামছে বাংলাদেশ; এর আগে চীনের বিপক্ষে তাদের কোয়ার্টার-ফাইনাল ম্যাচটি একটি বলও মাঠে না গড়িয়েই পরিত্যক্ত হয়েছিল।

নতুন বলে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে বাংলাদেশ তাকিয়ে থাকবে মারুফা আক্তারের দিকে। এ বছর ২৪টি উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি মারুফা তার সুইং দিয়ে ব্যাটারদের বেশ ভুগিয়েছেন। গত ছয়টি টি-টোয়েন্টি ম্যাচেই তিনি অন্তত একটি করে উইকেট নিয়েছেন।

বোলিংয়ে তারা বেশ শক্তিশালী হলেও ব্যাটিংয়ে অতিরিক্ত ‘ডট বল’ খেলা এবং রান নেওয়ার সুযোগ হাতছাড়া করার প্রবণতা তাদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এশিয়া কাপের সেমিফাইনালে তারা  ৬৪টি ডট বল খেলেছিল। সোবহানা মোস্তারি, নিগার সুলতানা ও স্বর্ণা আক্তারের মতো ব্যাটাররা দ্রুতগতিতে গুরুত্বপূর্ণ রান তোলার ক্ষমতা রাখেন, তবে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে পুরো ব্যাটিং ইউনিটকেই জ্বলে উঠতে হবে।

গত কয়েক বছরে বাংলাদেশ ও ভারতের মধ্যকার লড়াইয়ে  হারমানপ্রীত কৌরের দল একক আধিপত্য বজায় রেখেছে।দুই দলের মধ্যকার ২৫টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ভারত জিতেছে ২২টিতে। এশিয়া কাপের সেমিফাইনালে সর্বশেষ দেখায় ভারত অনায়াস জয় পেয়েছিল। চলতি বছরের শুরুর দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দেওয়া ১৩৭ রানের লক্ষ্য ভারত ১৬.৫ ওভারেই টপকে গিয়েছিল। এই ফরম্যাটে ভারতের বিপক্ষে নিগার সুলতানারা ২০২৩ সালে সর্বশেষ জয়ের দেখা পায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..