✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হাজারো বার বর্ণবাদের শিকার হয়েছেন ইয়ামাল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১৯, | ০২:০৩:১৮ |

বার্সেলোনার ফরোয়ার্ড লামিন ইয়ামাল বলেছেন, তিনি হাজারো বার বর্ণবাদের শিকার হয়েছেন। তিনি জানান, কারণ মানুষ অনেক সময় বুঝতেই পারে না, তাদের মন্তব্য বা আচরণ আপত্তিকর। সরকারি সংস্থা ‘স্প্যানিশ অবজারভেটরি অন রেসিজম অ্যান্ড জেনোফোবিয়া’ চলতি বছরের শুরুর দিকে জানিয়েছিল, স্পেনে ২০২৫ সালের শেষ দিকে অনলাইনে বর্ণবাদী আক্রমণের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে লামিন ইয়ামাল এবং ভিনিসিয়াস জুনিয়র ছিলেন অন্যতম প্রধান লক্ষ্যবস্তু।

২০২৪ সালের অক্টোবরে বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ‘এল ক্লাসিকো’ চলাকালীন বর্ণবাদী আক্রমণের শিকার হওয়া বার্সা খেলোয়াড়দের মধ্যে লামিন ইয়ামালও ছিলেন। সম্প্রচারমাধ্যম ‘মুভিস্টার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই উইঙ্গার জানান,তারকা হয়ে ওঠার পথে তাকে নিয়মিতভাবেই বর্ণবাদের মুখোমুখি হতে হয়েছে। তিনি বলেন, হাজারো বার। মানুষ পরোক্ষভাবে আপনার প্রতি বর্ণবাদী আচরণ করে, কিন্তু হয়তো তারা নিজেরাও তা বুঝতে পারে না। এমন অনেক মন্তব্য বা দৃষ্টিভঙ্গি থাকে যা বর্ণবাদী, অথচ তারা নিজেরাও তা খেয়াল করে না।

তরুণ এই ফুটবলার বলেন, কেউ যদি আমাকে ‘কালো’ বলে ডাকে, তবে তাতে আমার বিন্দুমাত্র সমস্যা নেই; কারণ দিনশেষে আমি কৃষ্ণাঙ্গই, অন্য কোনো বর্ণের নই। আরেকটি বিষয় হলো কথাটি ভালো না খারাপ, কিংবা তারা আমাকে অপমান করার উদ্দেশ্যে তা বলছে কি না। তবে আমি যখন কোনো ম্যাচ খেলি এবং দর্শকরা আমাকে দেখার জন্য টিকিট কেটে মাঠে আসেন, তখন কেবল আমার প্রতি অসম্মানজনক আচরণের কারণে আমি রেগে যাব না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..