✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইরানের সঙ্গে মার্কিন যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১৮, | ১৩:০৩:১২ |

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কোনো যুদ্ধে নিজ দেশের কোনো সেনা বা সামরিক সদস্য না পাঠানোর কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং।

দেশটির সংবাদসংস্থা ইয়োনহাপের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।

সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট লি জানান, অন্য দুই দেশের মধ্যবর্তী কোনো যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়া এড়াতেই সরকারের পক্ষ থেকে সেনা না পাঠানোর এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তবে তিনি উল্লেখ করেন, দক্ষিণ কোরিয়ার বাণিজ্যিক জাহাজ চলাচল এবং আন্তর্জাতিক তেল পরিবহন রুটের নিরাপত্তা বজায় রাখতে সরকার প্রয়োজনীয় ন্যূনতম সুরক্ষামূলক পদক্ষেপ নেবে।

সম্প্রতি মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’-তে সেনা পাঠানোর বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার জনমনে ব্যাপক ক্ষোভ তৈরি হয় এবং দেশজুড়ে প্রতিবাদ অনুষ্ঠিত হয়। জনমতের এই প্রবল চাপ ও রাজনৈতিক পরিস্থিতির মুখেই সিউলের পক্ষ থেকে এ আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করা হলো।

সূত্র: আল-জাজিরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..